Breaking News
Home / TRENDING / লকডাউনে জনপরিষেবায় একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর দক্ষিণ ২৪ পরগনা শাখা

লকডাউনে জনপরিষেবায় একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর দক্ষিণ ২৪ পরগনা শাখা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় জনপরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেসের (TMC) জয়হিন্দ বাহিনী। এই জনপরিষেবা পৌঁছে দিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন সংগঠনের জেলা সভাপতি পল্লব কান্তি ঘোষ। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরে পরেই জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন এই তৃণমূল নেতা। পরবর্তী সময় রাজ্য-কেন্দ্র যৌথ উদ্যোগে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি বদল হয় দেশে। সীমিত শব্দের মধ্যে গরীব ও দুঃস্থ্যদের খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি একাধিক উদ্যোগ নিয়েছেন পল্লব।

ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীদের লকডাউনের সময় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই কারণে অটো পরিষেবার বন্দোবস্ত রেখেছেন পল্লব কান্তি ঘোষ। এছাড়াও, লকডাউন পরিস্থিতিতে শিশুরা যাতে কোনওভাবেই পুষ্টি থেকে বঞ্চিত না হন, সে কথা মাথায় রেখে দুস্থ পরিবারগুলির বাচ্চাদের জন্য দুধ সরবরাহ করেছে জয় হিন্দ বাহিনীর দক্ষিণ ২৪ পরগনা শাখা। গৃহবন্দি মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন পল্লব কান্তি ঘোষ।

অনলাইনের মাধ্যমে চারজন বিশিষ্ট চিকিৎসককে দিয়ে মানুষের কাছে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করেছেন তিনি। ডাঃ চন্দ্রমৌলি মুখোপাধ্যায়,ডাঃ শুভ্রাংশু শেখর, ডাঃ দিলীপ কুমার ঘোষ ও ডাঃ অরিন্দম দে ফেসবুক লাইভে হাজির হয়ে স্বাস্থ্য সম্বন্ধীয় নানা পরামর্শ দিয়েছেন আম জনতার উদ্দেশ্যে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয় হিন্দ বাহিনী দাবি করেছে, শুধু তাদের জেলায় নয় অনেক বাইরের জেলার মানুষও এই ফেসবুক লাইভ মারফত উপকৃত। হয়েছেন।

নিজের এমন উদ্যোগ প্রসঙ্গে জয়হিন্দ বাহিনী দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি পল্লব কান্তি ঘোষ বলেছেন, “আমরা রাজনৈতিক সংগঠন ঠিকই। কিন্তু, এখন সময়টা রাজনীতি করার নয়। তাই লকডাউন পরিস্থিতিতে গত দেড় মাস যাবৎ নানা পরিষেবা মারফত দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। আগামী দিনেও সাধ্যমত আমরা আমাদের পরিষেবা বহাল রাখার চেষ্টা করব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *