চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হোয়াইট হাউসে করোনার বিরুদ্ধে জয়ের প্রার্থনায় বৈদিক মন্ত্র উচ্চারিত হল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা হানা দিয়েছে ভয়ানকভাবে। এই মারণব্যাধির বিরুদ্ধে শান্তি আর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনার আয়োজন করেছিল হোয়াইটহাউস। এখানেই নিউ জার্সির স্বামীরঞ্জন মন্দির থেকে মন্ত্রপাঠের জন্য ডাকা হয় মন্দিরের দীর্ঘদিনের পূজারী ব্রহ্মাটকে। সেখানে তিনি অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে প্রার্থনা করেন। সেখানেই পূজারী বলেন এই শান্তিমন্ত্র ধনসম্পদ বা ক্ষমতার জন্য উচ্চারণ করা হয় না। করা হয় শান্তির জন্য সহজ সুন্দর জীবনের জন্য। যর্জুবেদের এই মন্ত্র তিনি প্রথমে বলেন সংস্কৃতে। তারপর বলেন ইংরাজিতে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donal Trump) এর জন্য ধন্যবাদ জানান পুরোহিতকে। তিনি বলেন আমেরিকার ইতিহাসে যখনই কোনও সংকট এসেছে তখনই প্রার্থনা আর ঈশ্বরের অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে প্রার্থনায় প্রভূত জোর রয়েছে। এর আগে ন্যাশনাল ডে অফ প্রেয়ার-এ সারা দেশবাসীকে প্রাথর্নায় সমবেত হতে বলছিলেন আব্রাহাম লিঙ্কন। এবার সেই ঐতিহ্যই পালন করল বর্তমান আমেরিকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news