চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাস্তাটা কম ছিল না, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ। তাও আশা করেছিলেন ঠিক পৌঁছে যাবেন তাঁরা। ওই আশাটুকুই তো সম্বল। কিন্তু হিসেব মিলল না। যেমন জীবনের আরও বহু হিসাব মেলে না। ক্লান্ত, শ্রান্ত শ্রমিকরা শেষ ঘুমে তলিয়ে গেলেন রেল লাইনেই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১৪ পরিযায়ী শ্রমিকের (Migrent Labour)।
Extremely anguished by the loss of lives due to the rail accident in Aurangabad, Maharashtra. Have spoken to Railway Minister Shri Piyush Goyal and he is closely monitoring the situation. All possible assistance required is being provided.
— Narendra Modi (@narendramodi) May 8, 2020
গুরুতর আহত হয়েছেন পাঁচজন। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। পুলিশ সূত্রে খবর এঁদের সবারই বাড়ি মধ্যপ্রদেশে। কাজ করতেন মহারাষ্ট্রে। লকডাউনের মধ্যে নিরুপায় মানুষগুলি ফিরছিলেন হেঁটেই।রাস্তায় এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে ঘুমিয়ে পড়েন রেললাইনের ওপরই। সেখানেই মালগাড়ি পিষে দেয় তাঁদের।আহতদের চিকিৎসার জন্য ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news