Breaking News
Home / TRENDING / যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কীর্তি, মেয়েদের নগ্নছবিতে ভরা ড্রাইভ ঘুরছে হাতে হাতে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কীর্তি, মেয়েদের নগ্নছবিতে ভরা ড্রাইভ ঘুরছে হাতে হাতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিল্লির বয়েজ লকাররুম কাণ্ডকে টেক্কা দিল কলকাতা। দিল্লির ঘটনা সামনে আসার পর জানা গেল কলকাতা এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাঁর গুগল ড্রাইভ ভর্তি করে রেখেছে তাঁরই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নগ্ন ছবিতে। অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র বলে খবর। অভিযোগ বিভিন্ন সময়ে তাঁর বান্ধবীদের কাছ থেকে পাওয়া ঘনিষ্ঠ এবং নগ্ন ছবি সে জড়ো করে রেখেছে একটি বিশেষ ড্রাইভ ওপেন সিক্রেট-এ। এই ঘটনা প্রকাশ্যে এসেছে একটি টুইটার হ্যান্ডেল থেকে যেখানে বলা হয় যে কলকাতায় কিছু ছাত্র বয়েজ লকাররুমের মতোই কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে।

এইখান থেকেই করা একাধিক টুইটে অভিযোগ করা হয়েছে যে ওই ছাত্র দিনের পর দিন মেয়েদের এই ছবিগুলি তাঁদের অন্যান্য বন্ধু এবং সহপাঠীদের দেখিয়েছে। এরপরই ওই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র ছাত্রী মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। এরকমই এক ছাত্রী অনিমা বসুর (নাম পরিবর্তিত ) অভিযোগ যাদবপুরের ওই ছাত্রকে সে কোনও এক সময় তাঁর নগ্ন পিঠের ছবি পাঠায়। ছেলেটি সেই ছবি জমিয়ে রাখে ড্রাইভে তার পর তাঁর দলের অন্যান্য ছাত্রছাত্রীকেও সেগুলি দেখায়। একই অভিযোগ ওই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাসের এক ছাত্রীর।

তাঁর অভিযোগ এক সময় তাঁর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ছেলেটি তাঁর কাছে কিছু ছবি চায়। সেই ছবিগুলিও ড্রাইভে সেভ করে রাখে ছেলেটি। পরে তা পৌঁছে যায় অন্যানদের হাতে হাতে। কলেজের অনেকেরই বক্তব্য, এই ঘটনা জানার পরও তাঁরা প্রতিবাদ করেনি কারণ তাঁদের কাছে হয় সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। আবার অনেকেই সব জেনেও চুপ করে ছিলেন সংশ্লিষ্ট মেয়েটির নিরাপত্তার কথা ভেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *