Breaking News
Home / TRENDING / পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নেই মমতার : অমিত শাহের দ্বারস্থ হলেন অধীর

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নেই মমতার : অমিত শাহের দ্বারস্থ হলেন অধীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। তাই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দ্বারস্থ হলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে তিনি ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তখনই তাঁর সঙ্গে কথা বলেন অমিত শাহ। কথোপকথনে অমিত শাহ বহরমপুরের সাংসদকে জানান, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই এ বিষয়ে ইচ্ছে থাকলেও নিরুপায় কেন্দ্রীয় সরকার।‌

পাল্টা অধীর চৌধুরী (Adhir Chowdhury) স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, কর্নাটকে পরিযায়ী শ্রমিক পর্যটক ও ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গে ফিরতে চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে কর্ণাটক প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার বাইরে আটকে থাকা কাউকে ফেরাতে আগ্রহী নয়। তাই তাদের বাংলায় ফেরানো যাচ্ছে না। অধীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পরিযায়ী শ্রমিক কিংবা চিকিৎসা করাতে বাইরের রাজ্যে যাওয়ার ব্যক্তিদের অর্থাভাব দেখা দিয়েছে। অবস্থা তাদের পাশে দাঁড়ানো সরকারের একমাত্র কর্তব্য। ‌

অভাবে অমিত শাহ কংগ্রেসের লোকসভার দলনেতাকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকার বাইরের রাজ্যে আটকে থাকা আড়াই লক্ষ শ্রমিককে ফিরিয়ে। বিহার সরকার দেড় লক্ষ পরিযায়ী শ্রমিককে রেল পরিষেবার মাধ্যমে ফিরিয়ে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে কোন সদিচ্ছা দেখায়নি। আশ্বাস দিয়ে অমিত শাহ বহরমপুরের সাংসদকে জানিয়েছেন, আরও একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর চেষ্টা করবেন তিনি।

এমন পরিস্থিতিতে কংগ্রেসের লোকসভার দলনেতার প্রশ্ন, “আজ আমরা তাদের ভালো করে কাজ দিতে পারিনি বলেই শ্রমিকরা বাইরে কাজ করতে। আমরা ভালো চিকিৎসাব্যবস্থা দিতে পারিনি বলেই চিকিৎসা করাতে মানুষ রাজ্যের বাইরে। ভালো পড়াশোনার বন্দোবস্ত করতে পারিনি বলেই রাজ্যের ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে করতে গিয়েছেন। তাতে তাদের দোষ কোথায় ? তিনি আরও বলেন, “যতদিন না পশ্চিমবঙ্গ সরকার বাইরের রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পর্যটক, অসুস্থ মানুষ ও ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিচ্ছে ততদিন আমার লড়াই চলবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *