চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রেশন দুর্নীতি কালি মুছতে দলের জেলা সভাপতিদের দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা তৃণমূল (TMC) সভাপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নভেল করোনা ভাইরাসের সংক্রমনের জেরে তৈরি হওয়া লকডাউন পরিস্থিতিতে বেজায় চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। রেশন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন দলের প্রায় সর্বস্তরের নেতারা। তাই এদিন জেলা সভাপতিদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রেশন বন্টন ব্যবস্থা থেকে দলের নেতা-কর্মীদের দূরে রাখতে। পাশাপাশি, সরকারি পরিষেবায় যাতে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে সেদিকেও নজর রাখতে বলেছেন জেলা সভাপতিদের। সরকারি অর্থে খবরদারি করা যাবে না বলেও বৈঠকে জেলা সভাপতিদের সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর।

সূত্রের খবর, বিজেপির (BJP) প্রচারযন্ত্রকে রুখতে জেলা সভাপতিদের বাড়তি দায়িত্ব নিতেও বলেছেন তৃণমূল সুপ্রিমো। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী এক জেলা সভাপতির কথায়, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করেছে তাঁর বিরুদ্ধে নেত্রী আমাদের আক্রমনাত্মক প্রচার চালাতে বলেছেন। রাজ্য সরকারকে হেয় করার প্রচেষ্টা হলে ‘এগরেসিভলি’ প্রচার করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর খবর বৈঠকে জেলা সভাপতিদের মমতা বলেছেন, কেন্দ্রীয় সরকার নানাভাবে রাজ্য সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে। সেই অপচেষ্টার বিরুদ্ধে সরব হতে জেলা সভাপতিদের। তবে কোন ক্ষেত্রেই সোশ্যাল ডিস্টেন্স আইন ভাঙা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গ ফেরানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই কাজে জেলা সভাপতিদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিচয় শ্রমিকরা সংশ্লিষ্ট জেলায় ফিরলে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যেন আগাম জেলা সভাপতিদের কাছে থাকে সে ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে, জেলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখতে হবে জেলা প্রশাসনকে। সেক্ষেত্রে তথ্য সহ যা যা সহযোগিতা প্রয়োজন হবে তা জেলা সভাপতিদের করতে হবে। পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের কিভাবে ১০০ দিনের কাজে সে বিষয়েও জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন মমতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news