Breaking News
Home / TRENDING / করোনায় মৃত্যুর হার পশ্চিমবঙ্গে সর্বাধিক, এখন পর্যন্ত ১০ শতাংশ

করোনায় মৃত্যুর হার পশ্চিমবঙ্গে সর্বাধিক, এখন পর্যন্ত ১০ শতাংশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশের মধ্যে মৃত্যু হারে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। সম্প্রতি মৃত্যুর হারে সবাইকে ছাপিয়ে এগিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাসিত রাজ্য। এখনও পর্যন্ত দেশের ভোট গণনা আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২ জন। বর্তমানে দেশে মৃত্যুর হার ৩.৩ শতাংশ। কিন্তু পশ্চিমবঙ্গের সেই মৃত্যুর হার কমেছে গিয়েছে ১০ শতাংশে। যার জাতীয় গড়ের তুলনায় তিনগুণ। পশ্চিমবঙ্গের পিছনে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও গুজরাট। এই দুই রাজ্যে মৃত্যুর হার ৬ শতাংশ।

পশ্চিমবঙ্গের আক্রান্তের ১০ শতাংশের মৃত্যু হয়েছে বলে তথ্যে প্রকাশ পেয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫৪৮ জন। আর এই মারণ রোগের শিকার হয়েছেন ১৫১ জন। যদিও রাজ্য সরকারের দাবি, কোমরবিটির কারণেই মৃত্যুর সংখ্যা বেশি। প্রায় ৭৯ জনের মৃত্যু হয়েছে কোমরবিটির কারণে। এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের দুটি পৃথক দল পরিদর্শন করে বেশ কিছু পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছে। নতুন তাদের চাপে পড়ে রাজ্যের প্রকৃত মৃতের সংখ্যা জানাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বরিষ্ঠ কর্তার কথায়, পশ্চিমবঙ্গে কোভিড পরীক্ষার হার মটেই সন্তোষজনক ছিল না। সম্প্রতি সেখানে মৃত্যুর হার যেভাবে বেড়েছে তা দুশ্চিন্তা বাড়ানোর মতই। তাই পশ্চিমবঙ্গের উত্তর হারের দিকে নজর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের তুলনায় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও গুজরাটের করোনা আক্রান্তের সংখ্যা বেশি। কিন্তু একদিন রাজ্য থেকেও মৃত্যুর হারিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ। যা ভাবাচ্ছে কেন্দ্রীয় সরকারকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি প্রতিনিধিদল কলকাতা এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তঃরাজ্য প্রতিনিধিদলের মতোই তারাও পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি, রাজ্য সরকার কেউ কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাবেন বলে সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *