চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশের সব রাজ্যই লকডাউনের মধ্যে বাড়িতে মদ সরবরাহ করার কথা ভাবছে । কিছু রাজ্য ঘোষণা করেছে। কিছু রাজ্য এখনও ঘোষণা করেনি। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে তাঁরা। ইন্টারন্যাশনার স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার পক্ষ থেকে এমনই জানালেন অমৃত কিরণ সিং। এই ব্যাপারে সংস্থাটির পক্ষ থেকে সারা দেশেই প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে এই অবস্থায় মদ বিক্রি করা উচিত সামাজি দূরত্ব মেনে। কাজেই এই সব দোকানে দোকানে মদ কেনা অনুচিত। এতে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই।
সংস্থার মতে মদের দোকান নিয়ে ভারতে প্রচুর ট্যাবু থাকায় জনসংখ্যার তুলনায় মদের দোকান খুবই কম। ফলে লকডাউনের মধ্যে দোকান খুলে দেওয়ায় তুমুল বিশৃঙ্খলা শুরু হয়েছে যা কাম্য নয় কোনওভাবেই। তাছাড়া মদ থেকে যে রাজস্ব আসে তা সব রাজ্যের মোট রাজস্বের ২৫ শতাংশ। সেটাও খুব কম নয়। যেসব সংস্থাগুলি বাড়িতে খাবারের হোম ডেলিভারি করে তারাও সহজেই এই কাজ করতে পারে বলে মত সংস্থাটির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news