নিজস্ব সংবাদদাতা: আজ বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দু’একটি জেলায় ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগণা ও নদীয়া জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। …
আরও পড়ুন »অগ্রাহ্য রাজ্যপালের সিদ্ধান্ত, সহ-উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ফের সংঘাতে রাজভবন-নবান্ন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য নিয়োগ নিয়ে মঙ্গলবারও সংঘাত অব্যাহত থাকল রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিয়োগকে উপেক্ষা করে সোমবার গভীর রাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক আশীষ পানিগ্রাহীকে নিয়োগ করেছে রাজ্য সরকার। একই পদে দু’জন ব্যক্তি নিয়োগ হওয়ায় ফের বিতর্ক শুরু হয়েছে। …
আরও পড়ুন »ত্রাণ বন্টনে যুক্ত থাকা যাবে না, নেতাদের নির্দেশ দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ‘দলগতভাবে আর ত্রাণ বন্টন করা চলবে না। যে ত্রাণই দেওয়া হোক না কেন সবই হবে সরকার স্তর থেকে। ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ এমনই কড়া অবস্থানের কথা জানিয়ে দিল তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব …
আরও পড়ুন »লকডাউনেও মে মাসে ২ কোটি ১০ লক্ষ মানুষ কাজ ফিরে পেয়েছে, সমীক্ষা রিপোর্ট স্বস্তি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মে মাসে ২ কোটি ১০ লক্ষ মানুষ কাজে যোগ দিয়েছেন বা ফিরে এসেছেন বলে রিপোর্ট প্রকাশ করল বেসরকারি সমীক্ষক সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি’ (CMIE)। বেকারত্বের হার এখনও উল্লেখযোগ্য ভাবে কম থাকলেও কর্মসংস্থানের ক্ষেত্রে ফিরে আসার এই চিত্র অনেকটাই আশা জাগাবে বলেই মত প্রকাশ করেছে সিএমআইই। …
আরও পড়ুন »করোনা আবহেই শ্যুটিং শুরু করছে বলিউড
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: স্বাভাবিক ছন্দে ফিরছে বলিউড। করোনাকে সঙ্গে নিয়েই কাজ শুরু করতে চলেছে বলিউডের কলাকুশলীরা। রবিবার মহারাষ্ট্র সরকার শর্তসাপেক্ষে সিনেমা, টেলি সিরিজ ও বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করার অনুমতি দিয়েছে। নতুন করে আবার কাজে ফিরতে পেরে খুশি বলিউডের কলাকুশলীরা। এদিন উদ্ধব ঠাকরের সরকার শ্যুটিং সংক্রান্ত ১৬ পাতার একটি নির্দেশিকা জারি …
আরও পড়ুন »উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা হবে জুলাইয়ে প্রথম সপ্তাহে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবার নাকতলা বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে নতুন এই পরীক্ষাসূচি ঘোষণা করেন তিনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২, ৬ এবং ৮ জুলাই। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে …
আরও পড়ুন »একুশের আগে মমতাকে হারিয়ে দিলেন মোদী : সার্ভে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএস (INAS) ও সমীক্ষা সংস্থা সি ভোটার (C Voter) একযোগে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষা ছিল মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরম্যান্সকে কেন্দ্র করে। করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলা ও …
আরও পড়ুন »“ভারতে আর্থিক শ্রীবৃদ্ধি ফিরবেই।” শিল্পমহলকে আশ্বাস প্রধানমন্ত্রীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “ভারতে আর্থিক শ্রীবৃদ্ধি ফিরবেই।” এভাবেই দেশের শিল্পমহলকে চাঙ্গা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CIA)-র ১২৫ বছর উপলক্ষে দেওয়া ভাষণে দেশীয় সংস্থাগুলিকে শক্তিশালী হয়ে ওঠার বার্তা দিতে গিয়ে এমনটা বললেন তিনি। দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কাজে সিআইআই-কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী। আন্তর্জাতিক ক্ষেত্রের …
আরও পড়ুন »অমিত হুঙ্কারে বিচলিত তৃণমূল? ডেরেকের মন্তব্যে জল্পনা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। অমিত শাহের বাংলা দখলের হুঙ্কারে বিচলিত তৃণমূল শিবির। গত কয়েক দিন ধরে জাতীয় সংবাদমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সাক্ষাৎকারে প্রায় পালা করে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ দখলের কথা বলছেন জোর দিয়ে। কিন্তু, সোমবার এক সাক্ষাৎকারে প্রাক্তন …
আরও পড়ুন »আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট আমি, বিক্ষোভ থামাতে সেনা নামানোর হুমকি দিলেন ট্রাম্প
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় একদিকে যখন গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ চলছে, ঠিক তখনই নিজেকে ‘আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট’ বলে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং একই সঙ্গে বিক্ষোভ থামাতে আমেরিকার শহরগুলিতে সেনা মোতায়েন করার হুমকিও দিলেন। এদিন ট্রাম্পের এই ঘোষণার সময় হোয়াইট হাউসের চারিদিকে টিভির পর্দার মতো ঘিরে দেওয়া হয়। …
আরও পড়ুন »বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম করোনা পজেটিভ
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী (Bangladesh National Award Winner) সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। তার কয়েকটি ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। গত ৩০ মে সুজয় শ্যামের করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি …
আরও পড়ুন »করোনা ভাইরাসের মোকাবিলায় রাশিয়ায় তৈরি হচ্ছে প্রতিষেধক
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে রাশিয়ায়। কোভিড-১৯ রোগে যে দেশগুলির নতজানু অবস্থা হয়েছে, তাদের মধ্যে রাশিয়া শীর্ষ স্থানে রয়েছে। তাই গোড়া থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ড্রাগ তৈরিতে জোর দিয়েছিল রাশিয়া। ফলস্বরূপ, সরকারের অনুমতি সাপেক্ষে কোভিড-১৯ রোগের ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে …
আরও পড়ুন »করোনা প্রতিরোধে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ হচ্ছে বাংলাদেশ
চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : করোনা ভাইরাস (Coronavirus) প্রতিরোধে রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশকে (Bangladesh) রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। ওই এলাকার লোকদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। বাইরে …
আরও পড়ুন »ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাচার করত ধৃতরা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতীয় রেলে সেনাবাহিনীর জওয়ানদের গতিবিধির ওপর নিয়মিত নজর রাখত ধৃত দুই পাকিস্তানি গুপ্তচর। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছিল পাক হাইকমিশন থেকে চরবৃত্তির অভিযোগে ধরা পড়া আবিদ হুসেন ও তাহির খান। বিশেষত যে ট্রেনগুলিতে সেনা জওয়ানরা যাতায়াত করেন, গতিবিধির দিকেই দুই গুপ্তচরের নজর ছিল তাঁদের। ভিসা বিভাগে …
আরও পড়ুন »পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে বর্ষার বৃষ্টি
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়েছে রাজ্যে। ফলে জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কেরলে বর্ষা ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরি বেশকিছু অংশে ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি আগামী দিনেও থাকলে নির্ধারিত সময়ে বর্ষা …
আরও পড়ুন »উপাচার্য বিজেপির লোক, পার্থর মন্তব্যে আবার নবান্ন-রাজভবন সংঘাত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ফের সংঘাত শুরু হল রাজভবন ও নবান্নের মধ্যে। অভিযোগ, রাজ্য সরকারের পরামর্শ ছাড়াই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নতুন উপাচার্যকে সরাসরি ‘বিজেপির লোক’ বলে তোপ দেগেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার রাজভবনের তরফে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news