চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতীয় রেলে সেনাবাহিনীর জওয়ানদের গতিবিধির ওপর নিয়মিত নজর রাখত ধৃত দুই পাকিস্তানি গুপ্তচর। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছিল পাক হাইকমিশন থেকে চরবৃত্তির অভিযোগে ধরা পড়া আবিদ হুসেন ও তাহির খান। বিশেষত যে ট্রেনগুলিতে সেনা জওয়ানরা যাতায়াত করেন, গতিবিধির দিকেই দুই গুপ্তচরের নজর ছিল তাঁদের। ভিসা বিভাগে কাজ করার সুবাদে ভারতীয় কূটনীতিক, সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল দু’জনেরই। সেই সুযোগকে কাজে লাগিয়েই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে (ISI) সমস্ত গোপন তথ্য পৌঁছে দিত আবিদ ও তাহির।
রেল মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিল আবিদ হুসেন। গোয়েন্দারা জেনেছে, নিজেকে একজন সাংবাদিকের ভাই পরিচয় দিয়েছিল আবিদ। রেলের আধিকারিকদের সে বলেছিল, তার ভাই ভারতীয় রেল নিয়ে খবর করেন। সে কারণেই তাঁকে তথ্য জোগাড় করতে হয়।নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের (Pakistan High Commission) দুই আধিকারিককে গ্রেফতার করা হল গুপ্তচর বৃত্তির অভিযোগে। রবিবার ওই দুই গুপ্তচরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধরা পড়ার পর ভারত দাবি করেছে, হাইকমিশনের এই দুই কর্মী আসলে পাকিস্তানি গুপ্তচর (Pakistani Spy)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান হাইকমিশনের অফিসে ভিসা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন দুই অভিযুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় (External Affaires Ministry) সূত্রের খবর, রবিবার তাঁদের হাতেনাতে ধরার পর তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের পক্ষে দাবি করা হয়েছে, ভারতে পাক হাইকমিশনের কাজ করার কূটনৈতিক পরিসরকে ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করছে ভারত সরকার। চাপের মুখে পড়ে যেনতেন প্রকারেন, অভিযোগ থেকে পরিত্রান পেতে চাইছে ইমরান খানের সরকার (Imran Khan Govt.)। কিন্তু, পাকিস্তানের হাই কমিশনের কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ করতে মরিয়া ভারত। কারণ প্রমান সহ অভিযোগটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে পাকিস্তানকে আবারও ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news