Breaking News
Home / TRENDING / একুশের আগে মমতাকে হারিয়ে দিলেন মোদী : সার্ভে

একুশের আগে মমতাকে হারিয়ে দিলেন মোদী : সার্ভে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএস (INAS) ও সমীক্ষা সংস্থা সি ভোটার (C Voter) একযোগে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষা ছিল মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরম্যান্সকে কেন্দ্র করে। করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলা ও লকডাউন পরিস্থিতিতে আম জনতাকে জনতাকে কতটা সুরাহা দিতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী ? এই সমীক্ষায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘুরে ঘুরে স্যাম্পল সংগ্রহের কাজ করেছে সংস্থা দুটি।

এই স্যাম্পল সংগ্রহে দেশের প্রায় ৫৩.৩৬ শতাংশ মানুষের সঙ্গে কথা বলেছে সমীক্ষক দলটি। যেখানে তারা জেনেছে প্রধানমন্ত্রীর কাজে খুশি দেশের অধিকাংশ জনতাই। ২৪.০১ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপর্যয় মোকাবিলার কৌশলকে প্রশংসা করে সমর্থন জানিয়েছে। আবার ১৬.৭১ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে খুশি নন বলেই সমীক্ষক দলটিকে জেনেছে। তবে মোটের ওপর এ দেশের বেশির ভাগ মানুষের সমর্থন গিয়েছে প্রধানমন্ত্রীর অনুকূলে।

সমীক্ষক দলটি সমীক্ষা করেছে পশ্চিমবঙ্গেও। সেখানেও রাজ্যের মানুষের সমর্থন গিয়েছে প্রধানমন্ত্রীর পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় বাংলার ৬৪.০৬ শতাংশ মানুষ মনে করেছেন সঠিক পদ্ধতিতে করোন ভাইরাসের মোকাবিলা করছে নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নেতৃত্বকেই যোগ্য মনে করেছে বাংলার মানুষ। শুধু বাংলায় নয়, অবিজেপি রাজ্য ওড়িশা, অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর অবস্থানকে সমর্থন করেছেন। ফলে এই মুহূর্তে দেশের প্রিয়তম নেতা যে নরেন্দ্র মোদীই, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) গ্রাফ ঊর্ধ্বমুখী। লোকসভায় ৪০ শতাংশ ভোট এসেছে গেরুয়া শিবিরের পক্ষে। তার ওপরে করোনা ভাইরাস, লকডাউন ও ঘূর্ণিঝড় পরিস্থিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) জনসমক্ষে বিপাকে পড়েছে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের মানুষের নরেন্দ্র মোদীর প্রতি প্রীতি ধরা পড়ায় অশনি সংকেত দেখছে বাংলার রাজনৈতিক মহল। কারণ প্রসঙ্গে মনে করা হচ্ছে, করোনা ভাইরাস, লকডাউন ও ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই সময়ে ব্যাপকভাবে জমি হারিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব। ঠিক সেই মুহূর্তেই রাজ্যের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি অনাস্থা জ্ঞাপনও হতে পারে। আর এই সমীক্ষা প্রকাশ্যে আসার পর রাজ্য বিজেপির একাংশ বলতে শুরু করেছে, “ভোটের আগেই দিদি পরাস্ত হয়েছেন মোদীর কাছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *