Breaking News
Home / TRENDING / “ভারতে আর্থিক শ্রীবৃদ্ধি ফিরবেই।” শিল্পমহলকে আশ্বাস প্রধানমন্ত্রীর

“ভারতে আর্থিক শ্রীবৃদ্ধি ফিরবেই।” শিল্পমহলকে আশ্বাস প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“ভারতে আর্থিক শ্রীবৃদ্ধি ফিরবেই।” এভাবেই দেশের শিল্পমহলকে চাঙ্গা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার  কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CIA)-র ১২৫ বছর উপলক্ষে দেওয়া ভাষণে দেশীয় সংস্থাগুলিকে শক্তিশালী হয়ে ওঠার বার্তা দিতে গিয়ে এমনটা বললেন তিনি। দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কাজে সিআইআই-কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী। আন্তর্জাতিক ক্ষেত্রের দিকে তাকিয়ে দেশের শিল্প সংস্থাগুলিকে উৎপাদনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে অন্য দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার বার্তাও দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, “আমি নিশ্চিত, ভারত ফের উন্নয়নের পথে ফিরে যাবে। আমি করোনা সংকট ঠেকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি মনে করি, দেশে ট্যালেন্টের অভাব নেই। প্রযুক্তিতে আমরা যথেষ্ট উন্নত। আমাদের কৃষক ও উদ্যোগপতিরা যথেষ্ট যোগ্য। তাই আমি মনে করি, ভারতের অর্থনীতি ফের আগের মতোই বিকশিত হবে।”

মোদী বলেন, “ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য আমাদের দরকার সদিচ্ছা, উদ্ভাবনী শক্তি, বিনিয়োগ, সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রবণতা ও পরিকাঠামো।আমরা নিশ্চিতভাবেই অর্থনৈতিক বিকাশের পথে ফিরতে পারব।” তিনি আরও বলেছেন, “ভারতকে আমদানির ওপরে নির্ভরতা কমাতে হবে। আমাদের নিজেদের প্রয়োজনীয় পণ্য তৈরি করতে হবে দেশেই। এখন আমাদের পণ্য হবে মেড ইন ইন্ডিয়া এবং মেড ফর দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা বিশ্বের জন্যই পণ্য তৈরি করবে ভারত। আমাদের দেশ যাতে আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেজন্য দেশে শক্তিশালী সাপ্লাই চেন গড়ে তোলা দরকার।”

বণিকমহলের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, “আপনারা ভাবতে পারেন কী করে আমি এত আত্মবিশ্বাসী হচ্ছি! কারণ আমার বিশ্বাস রয়েছে এদেশের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির উপর। কঠোর পরিশ্রম, প্রত্যয়, উদ্যোগ এবং শ্রমশক্তির উপর আমার গভীর আস্থা রয়েছে।” তিনি আরও বলেন, “হ্যাঁ আমরা ঘুরে দাঁড়াব। অর্থনৈতিক অধোগতি থেকে বৃদ্ধির পথে ফিরবে ভারত। বিশ্বাস করুন, এটা কোনও দুরহ ব্যাপার নয়!”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *