নিজস্ব সংবাদদাতা:
আজ বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দু’একটি জেলায় ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগণা ও নদীয়া জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এ রাজ্যে। এই জলীয়বাষ্পই তৈরি করছে বজ্রগর্ভ মেঘের। সেই বজ্রগর্ভ মেঘ থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি এটাই রাজ্যে প্রাক বর্ষার পরিস্থিতি বলে জানা যাচ্ছে।
আজ কলকাতাতেও থাকবে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস ও ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৭-৯২ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার।
অন্যদিকে ঘূর্ণিঝড় নিসর্গ পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। বেলা আড়াইটে নাগাদ সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে মহারাষ্ট্র উপকূলের আলিবাগে আছড়ে পড়বে বলে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news