চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে রাশিয়ায়। কোভিড-১৯ রোগে যে দেশগুলির নতজানু অবস্থা হয়েছে, তাদের মধ্যে রাশিয়া শীর্ষ স্থানে রয়েছে। তাই গোড়া থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ড্রাগ তৈরিতে জোর দিয়েছিল রাশিয়া। ফলস্বরূপ, সরকারের অনুমতি সাপেক্ষে কোভিড-১৯ রোগের ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে আগামী ১১ জুন থেকে। এমনটাই জানানো হয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরআইডিএফ। এ প্রসঙ্গে আরডিআইএফের কর্ণধার কিরিল মিত্রিয়েভ বলেছেন, “করোনা প্রতিরোধে প্রথমবার অ্যান্টি-ভাইরাল ওষুধ অ্যাভিফ্যাভিরের ক্লিনিকাল ট্রায়াল হতে চলেছে রাশিয়ায়। করোনা চিকিৎসায় এই ওষুধ সারা বিশ্বেই আশা জাগাতে পারে।” তিনি আরও বলেছেন, “অল্প সময়ের মধ্যেই এই ওষুধের ট্রায়াল হয়েছে ল্যাবরেটরিতে। জাপানের অ্যাভিগান যে ফর্মুলায় তৈরি তার থেকেই কিছুটা আলাদা অ্যাভিফ্যাভির। ওষুধের রাসায়নিক ফর্মুলায় প্রয়োজনীয় বদল এনে এই ওষুধকে কার্যকরী কোভিড-প্রতিরোধী অ্যান্টি-ভাইরাল ড্রাগ হিসেবে সংশ্লেষ করা হয়েছে।”
এই ওষুধের নাম দেওয়া হয়েছে অ্যাভিফ্যাভির। করোনা ভাইরাসের সংক্রমণের এই ওষুধে প্রসঙ্গে আরডিআইএফ জানিয়েছে, জাপানের ফ্লু ড্রাগ ফ্যাভিপিরাভির যার ব্র্যান্ড নাম অ্যাভিগান, সেই ওষুধেরই জেনেরিক ভার্সন হল এই অ্যাভিফ্যাভির। ওষুধের এই জাপানি ফর্মুলাকে নিজেদের তৈরি চাঁছে ফেলে এই ওষুধের নয়া ভার্সনেরই পরীক্ষামূলক প্রয়োগ হবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর। আপাতকালীন ভিত্তিতে দেশের হাসপাতালগুলিতে অ্যাভিফ্যাভির ওষুধ প্রয়োগের অুমতি দিয়েছে রাশিয়ার ড্রাগ কন্ট্রোল। অ্যাভিফ্যাভির ওষুধ নিয়ে মার্চ মাস থেকেই গবেষণা চালাচ্ছিল রাশিয়ান সংস্থা আরডিআইএফ। এই কাজে তাদের পাশে ছিল চেমরার গ্রুপ।
ওষুধ প্রসঙ্গে আরডিআইএফ জানিয়েছে, প্যারাজাইকার্বোক্সামাইডের ডেরিভেটিভ হল এই ড্রাগ। এই ওষুধের রাসায়নিক ফর্মুলায় বেশকিছু অদলবদল করা হয়েছে। এই ওষুধ করোনা ভাইরাসে প্রতিরোধ করতে সফল বলে দাবি করা হয়েছে। রাশিয়ার গবেষকরা বলছেন, ফ্যাভিপারিভিরের নতুন ভার্সন অ্যাভিফ্যাভির করোনা ভাইরাসের জেনেটিক মিউটেশনটাকে বন্ধ করে দেবে। জিনের গঠন বদলাতে না পারলে ভাইরাসের আক্রমণাত্মক ক্ষমতাও ধীরে ধীরে কমে যাবে। মানুষের শরীরে এই ড্রাগের কোনও অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা যাবে না বলেই দাবি বিজ্ঞানীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news