Breaking News
Home / TRENDING / অমিত হুঙ্কারে বিচলিত তৃণমূল? ডেরেকের মন্তব্যে জল্পনা

অমিত হুঙ্কারে বিচলিত তৃণমূল? ডেরেকের মন্তব্যে জল্পনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অমিত শাহের বাংলা দখলের হুঙ্কারে বিচলিত তৃণমূল শিবির। গত কয়েক দিন ধরে জাতীয় সংবাদমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সাক্ষাৎকারে প্রায় পালা করে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ দখলের কথা বলছেন জোর দিয়ে। কিন্তু, সোমবার এক সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধ পূর্ণ হবে। একুশের ভোটে বাংলায় সরকার গড়বে বিজেপি। মিলিয়ে নেবেন।”

অমিত শাহের এমন বিবৃতি প্রকাশ্যে আসার পর চরম উৎকন্ঠা ধরা পড়েছে তৃণমূল নেতৃত্বে। তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien) টুইটারে লেখেন, “অমিত শাহকে ধন্যবাদ! কারণ উনি এটা পরিষ্কার করে দিলেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ওঁর দলের অগ্রাধিকার বাংলার ভোট। কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা নয়, উমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, আপনাদের লক্ষ্য শুধু বাংলার ভোট। আপনারা আপনাদের রাজনীতি করে যান, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন।” প্রসঙ্গত, ২০২১ সালের ভোট পরিচালনার জন্য তৃণমূল শিবির নিয়োগ করেছে ভোটগুরু প্রশান্ত কিশোরকে। কিন্তু, তা সত্ত্বেও মসনদ হারানোর ভয় যায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহ পশ্চিমবঙ্গ দখলের কথা বলেছেন জাতীয় স্তরের সংবাদমাধ্যমে। কোনও রাজনৈতিক মঞ্চ থেকে নয়। তাই তৃণমূল নেতৃত্বের এমন উদ্বেগজনক প্রতিক্রিয়া নজর টেনেছে জাতীয় রাজনীতির কারবারীদের। তাদের কথায়, ডেরেক ও’ব্রায়েনের টুইটের প্রতিটি শব্দে ধরা পড়েছে উদ্বেগ। যে কোনও ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে বেমানান।

অমিত শাহের বক্তব্যের পিছনে অবশ্য রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা একটি মন্তব্যের রেশ। গত সপ্তাহে নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছিলাম, যদি মনে হয় আমরা কোভিড পরিস্থিতি সামলাতে পারছি না তাহলে তাহলে আপনারা সামলান!” সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, “কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ উনি কিন্তু আমায় বলেছিলেন, না না! নির্বাচিত সরকার কী করে ভেঙে দেব!” কিন্তু সম্প্রতি অমিত শাহের বাংলা দখলের হুঙ্কারে যে তৃণমূল নেতৃত্ব রীতিমতো চিন্তায় ফেলেছে তা স্পষ্ট হয়েছে ডেরেক ও’ব্রায়েনের টুইটে।

২০২১ সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই সোমবার সাংগঠনিক রদবদল হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি-তে। গতকাল সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম জানিয়ে দেন মেদিনীপুরের সংসদ সদস্য। নতুন এই কমিটিতে রয়েছেন ১২ জন সহ-সভাপতি, ১০ সম্পাদক, ৫ জন সাধারণ সম্পাদক। এছাড়াও যুব মহিলা তপশিলি উপজাতি নতুন মুখ এনেছে রাজ্য বিজেপি। সাংগঠনিক পদে গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূল থেকে বিজেপি-তে আগত নেতাদের। বেশিরভাগ গুরুত্ব পেয়েছেন মুকুল রায়ের অনুগামীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *