চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবার নাকতলা বাস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে নতুন এই পরীক্ষাসূচি ঘোষণা করেন তিনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২, ৬ এবং ৮ জুলাই। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লকডাউন জারি হলে উচচমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া যায়নি। হলে পরিক্ষার্থী থেকে অভিভাবকরা সকলেই দুশ্চিন্তায় ছিলেন বিষয়টিকে। এদিন যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন পরীক্ষার দিনক্ষণ।
শিক্ষা মন্ত্রী দিন কয়েক আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন ৩০ জুন পর্যন্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। সরকারের সেই সিদ্ধান্ত বজায় রেখেই জুন মাসের শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আজ, শিক্ষা মন্ত্রী জানিয়েছেন জুলাই মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে উচ্চমাধ্যমিকের বকেয়া পরীক্ষা। আগের দিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, বাড়ির কাছের কোন স্কুলেই নেওয়া হবে এই পরীক্ষাগুলি।
তবে শিক্ষা দপ্তর ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, নবম ও একাদশ শ্রেণীতে থাকা ছাত্র-ছাত্রীদের উন্নীত করে দেওয়া হবে এ বছরের। উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলে, উচ্চ শিক্ষা দপ্তরের (Higher Education Department) অধীনস্থ বাকি পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছুই জানাননি পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল আবার দাবি করেছেন, তাঁদের দাবি মেনেই জুলাই মাসের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিকের পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news