Breaking News
Home / হেড লাইন্স (page 132)

হেড লাইন্স

করোনা আক্রান্ত শিবরাজ, নিজেই টুইট করে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। আজ সোশ্যাল মিডিয়ায় কোভিড পজিটিভ হওয়ার খবর জানান মুখ্যমন্ত্রী নিজেই।  বিজেপির এই নেতা জানান কদিন ধরেই তাঁর করোনার দেখা দিয়েছে। একইসঙ্গে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সবাইকে করোনা টেস্ট করার ও কোয়ারান্টিনে থাকার আর্জি জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।  শনিবার সকালে …

আরও পড়ুন »

পরিযায়ীদের ফেরাতে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে গুজরাত, সর্বনিম্ন পশ্চিমবঙ্গ!

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমণকালে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সবথেকে বেশি টাকা খরচ করেছে গুজরাত সরকার। ১,০২৭টি ট্রেনে করে ১৫ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে ফেরাতে ১০২ কোটি টাকা খরচ করেছে গুজরাতের বিজেপি সরকার।  সংবাদসংস্থার খবর অনুযায়ী, পরিযায়ীদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য সরকারের খরচ হয়েছে ২১৪২ …

আরও পড়ুন »

এক সময় চুড়ান্ত অপমান করেছিলেন, এখন মোদির ভয়ে সনিয়ার নরসিংহ ব্রতপালন

   জয়ন্ত চৌধুরী :   মোদী জুজুর ভয়! তাই কি দেড় দশক ব্রাত্য থাকার পর হঠাৎ করে পি ভি নরসিংহ রাওয়ের পুজোয় ব্যস্ত হয়ে পড়ল কংগ্রেস? ঘটনা পরম্পরায় এমন কৌতূহল জাগাটা যথেষ্ট সংগত। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দলীয় নেতাকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী যেভাবে দিল্লি থেকে উৎখাত করেছিলেন, তা শুধু …

আরও পড়ুন »

করোনায় আক্রান্ত হয়ে হেস্টিংস থানার পুলিশ কর্মীর মৃত্যু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হল কলকাতা পুলিশে। শনিবার সকালে কলকাতা পুলিশের ক্ষ থেকে তাদের টুইটার হ্যান্ডেল এই সংবাদ জানানো হয়েছে। প্রয়াত পুলিশ কর্মীর নাম কৃষ্ণকান্ত বর্মন। তিনি হেস্টিংস থানায় (Hastings Police Station) কর্মরত ছিলেন বলে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া …

আরও পড়ুন »

গন্ধ শুঁকেই বলে দেবে করোনা হয়েছে কিনা, কুকুরকে ট্রেনিং দিচ্ছে জার্মানীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কোনও ব্যক্তির করোনা হয়েছে কিনা এবার তা বলে দেবে কুকুরই। জার্মানিতে কুকুরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে কোনও ব্যক্তিকে দেখেই ওই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো শনাক্ত করতে পারে ওই ব্যক্তির করোনা হয়েছে কিনা।  জার্মানির এক পশু চিকিৎসার বিশ্ববিদ্যালয় এই ট্রেনিংয়ের কাজ শুরু করেছে। জার্মান সেনাবাহিনীর ৮টি কুকুরকে এক সপ্তাহ …

আরও পড়ুন »

দিল্লি এইমসে শুরু হল কোভ্যাকসিনের ট্রায়াল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দিল্লি এইমসে শুরু হল দেশীয় কোভ্যাকসিনের ট্রায়াল। শুক্রবার এক স্বেচ্ছাসেবীর দেহে ওই কোভ্যাকসিন প্রয়োগ করা হল। দেশজুড়ে আইসিএমআরের বাছাই করে দেওয়া ১২টি হাসপাতালে কোভ্যাকসিনের (Covaxin) পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল এইমস (AIIMS)। মোট তিনটি পর্যায়ে এই ভ্যাকসিনের পরীক্ষা হবে। হায়দরাবাদের ভারত বায়োটেক …

আরও পড়ুন »

লকডাউনে রেকর্ড বৃদ্ধি পেয়েছে অনলাইনে খাবারের অর্ডার, জানাল সুইগি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা অতিমারীর ফলে দু’মাসের বেশি গৃহবন্দি ছিলেন মানুষ। সংক্রমণের ভয়ে শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি রাখতে হয়েছে। তার ফলে রেস্টুরেন্ট, বারে যাওয়ায় বন্ধ রয়েছে। কিন্তু তা বলে পছন্দের খাবার বন্ধ নেই খাদ্য রসিকদের। ঘরে বসেই অনলাইন সাইট থেকে অর্ডার দিয়ে আনিয়ে নিচ্ছেন খাবার। …

আরও পড়ুন »

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও কড়া নজরদারি পুলিশের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সাপ্তাহিক লকডাউনের (Lockdown) দ্বিতীয় দিনে সকাল থেকেই বিধাননগর স্টেশন চত্বর ও হাডেকো মোড়ে চলছে কড়া পুলিশি নজরদারি । যে সমস্ত মানুষ বাড়ির বাইরে অযথা বেরিয়েছেন এদিন তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং তাদেরকে বারবার করে অনুরোধ করা হয় তারা যেন অযথা বাড়ির বাইরে বের না হয়। যারা …

আরও পড়ুন »

সিনিয়রকে গুলি করে নিজেও আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: সিনিয়র অফিসারের সঙ্গে বাক বিতণ্ডা। আর তার পরেই চলল গুলি। মৃত্যু হল দুই সিআরপিএফ জওয়ানের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির লোদী এস্টেট এলাকায়।  জানা গিয়েছে, এদিন রাতে সিআরপিএফের দুই অফিসার কর্নীল সিংহ ও দশরথ সিংহের মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সিনিয়র অফিসার কর্নীলকে লক্ষ্য করে …

আরও পড়ুন »

কাশির শব্দই বলে দেবে করোনা হয়েছে কিনা, নতুন অ্যাপ আনছে ভারত-নরওয়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কাশির শব্দই বলে দেবে করোনা হয়েছে কিনা। কাশির শব্দের দ্বারা করোনা নির্ণয় পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেছে ভারত ও নরওয়ের সরকার। দুই দেশ একযোগে একটি মোবাইল অ্যাপ তৈরি করছে। যার মাধ্যমে কাশির শব্দ নির্ণয় করা হবে। এই অ্যাপ তৈরিতে আইসিএমআরের চিকিৎসকরাও রয়েছেন। ভারতে এই বিষয়ে গবেষণা চলছে …

আরও পড়ুন »

করোনা মৃতদেহ অস্বীকার পরিবারের, হিন্দু মতে শেষকৃত্য সম্পন্ন করল মুসলিম যুবক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কোভিড-১৯ অতিমারী অনেক মানুষের জীবনে সমস্যা তৈরি করেছে। প্রিয়জনদের হারিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। কিন্তু তারপরেও এই অতিমারীর কারণে অনেক সাহসী ও দয়ালু মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। যাঁরা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে জানে। তাঁরা কোনও ধর্ম দেখে না। বিচার করে না কোনও জাতের। এই অতিমারীর সময় …

আরও পড়ুন »

বাংলাদেশের চট্টগ্রামে ভারতের অর্থায়নে কলেজ ভবন নির্মাণের উদ্বোধন

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো: ভারতীয় সরকারের অর্থায়নে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজের একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে ঐ কলেজের বিজ্ঞান ব্লক ভবন উদ্বোধনের কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও কলেজের পাঁচ তলা বিজ্ঞান …

আরও পড়ুন »

মধ্যরাতে অটো চালিয়ে অন্তঃসত্ত্বাকে নিয়ে গেলেন হাসপাতালে, নিজের কাজের দায়বদ্ধতার জন্য প্রশংসিত এই আশা কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মধ্যরাতে অন্তঃস্বত্ত্বা মহিলাকে অটোয় করে হাসপাতালে নিয়ে গেলেন এক আশা কর্মী। কর্ণাটকের এই আশা কর্মীর নিজের কাজের প্রতি এই দায়বদ্ধতার জন্য প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।  কর্ণাটকের উদুপি জেলায় বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। খবর যায় আশা কর্মী রাজীবির …

আরও পড়ুন »

অস্ত্রের নাম অপপ্রচার, মুকুলকে আটকানোর শেষ চেষ্টায় সক্রিয় তৃণমূল ও বিজেপির একাংশ

অমিত রায় : শুধুমাত্র ব্যাট, বল আর তে-কাঠি নয়, স্লেজিংও ক্রিকেট খেলার অংশ। যাঁরা ক্রিকেটের দর্শক তাঁরা জানেন স্লেজিং কী বস্তু! যাঁরা অতটা ক্রিকেট বোদ্ধা নয় তাঁদের ছোট্ট করে জেনে রাখা ভাল অশ্রাব্য গালিগালাজ দিয়ে ব্যাটসম্যানের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টাকে স্লেজিং বলা হয়। ভারত-পাক ম্যাচে পাকি ভাইরা শচীন সৌরভ দ্রাবিড়দের …

আরও পড়ুন »

হয় প্রথম না হয় শেষে করোনা ভ্যাকসিন নিতে চাই, বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা অতিমারীর ভ্যাকসিন এখনও বের করতে পারেনি কোনও দেশই। সব দেশই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক দেশ প্রাথমিক পর্যায়ে ট্রায়াল শুরু করেছে। তবে করোনার ভ্যাকসিন বের হওয়ার পর তিনিই প্রথম নেবেন বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প বলেছেন, নোবেল করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরি …

আরও পড়ুন »

মহানায়কের ৪০তম প্রয়াণ দিবস : শ্রদ্ধা নিবেদন টলিউডের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আজ মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) ৪০ তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। যে সরকারের পক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী …

আরও পড়ুন »