চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মধ্যরাতে অন্তঃস্বত্ত্বা মহিলাকে অটোয় করে হাসপাতালে নিয়ে গেলেন এক আশা কর্মী। কর্ণাটকের এই আশা কর্মীর নিজের কাজের প্রতি এই দায়বদ্ধতার জন্য প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।
কর্ণাটকের উদুপি জেলায় বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। খবর যায় আশা কর্মী রাজীবির কাছে। সঙ্গে সঙ্গে তিনি আসেন। এবং রাত তিনটের সময় রাজীবি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যত হন। অত রাতে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ওই অন্তঃসত্ত্বাকে অটোতে করেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ২০ কিমি নিজেই অটো চালিয়ে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান রাজীবি। ওই মহিলাকে উদুপির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ওই মহিলা সুস্থ অবস্থায় একটি সন্তানের জন্ম দেন।
জানা গিয়েছে, যে অটোতে করে রাজীবি নিয়ে গিয়েছিলেন সেটি তাঁর নিজেরই অটো। ব্যক্তিগত ও ব্যবসায়িক উভয় কাজেই সেই অটো ব্যবহার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশা কর্মী রাজীবি পেরনানকিলা গ্রাম পঞ্চায়েতের ‘স্বচ্ছ ভারত মিশনে’র প্রতিনিধি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news