চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কোভিড-১৯ অতিমারী অনেক মানুষের জীবনে সমস্যা তৈরি করেছে। প্রিয়জনদের হারিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। কিন্তু তারপরেও এই অতিমারীর কারণে অনেক সাহসী ও দয়ালু মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। যাঁরা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে জানে। তাঁরা কোনও ধর্ম দেখে না। বিচার করে না কোনও জাতের। এই অতিমারীর সময় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সমাজ কর্মী, পুলিশ ও এমনকি মানুষ বিভিন্ন ভূমিকায় তাঁদের যোদ্ধা হিসেবে দেখা গিয়েছে। এমনই একটি উদাহরণ দেখা গেল ম্যাঙ্গালোরে। কোভিড আক্রান্ত হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারের কাজ করলেন পেশায় অ্যাম্বুলেন্স চালক মুসলিম যুবক।
বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৬২ বছরের বৃদ্ধ ভেনুগোপাল রাওয়ের ম্যাঙ্গালোরের হাসপাতালে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের লোক মৃতদেহ নিতে অস্বীকার করে। এমনকি সৎকার করবে না বলেও জানিয়েছেন। এই খবর জানতে পেরে অ্যাম্বুলেন্স চালক মুসলিম যুবক মহম্মদ আসিফ ওই বৃদ্ধের সৎকার করার জন্য এগিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি নিয়ে ভেনুগোপাল রাওয়ের মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যান মহম্মদ। এরপর নিজের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে শ্মশানে হিন্দু ধর্ম মতে ওই বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেন। মহম্মদ আসিফের এই কাজের প্রশংসা করেন প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news