চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কোনও ব্যক্তির করোনা হয়েছে কিনা এবার তা বলে দেবে কুকুরই। জার্মানিতে কুকুরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে কোনও ব্যক্তিকে দেখেই ওই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো শনাক্ত করতে পারে ওই ব্যক্তির করোনা হয়েছে কিনা।
জার্মানির এক পশু চিকিৎসার বিশ্ববিদ্যালয় এই ট্রেনিংয়ের কাজ শুরু করেছে। জার্মান সেনাবাহিনীর ৮টি কুকুরকে এক সপ্তাহ ধরে ট্রেনিং দেওয়া হবে। মনে করা হচ্ছে ট্রেনিং শেষে এই কুকুরগুলি ৯৪ শতাংশ করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করতে পারবে। অর্থাৎ ৯৪ শতাংশ সঠিক রেজাল্ট দেবে কুকুরগুলি। এ প্রসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোয়েকরিৎজ ব্লিকওয়েডে বলেন, করোনা আক্রান্তের বিপাকীয় পদ্ধতির পরিবর্তন হয়। ফলে কোনও ব্যক্তির লালারসের গন্ধ শুঁকে করোনা হয়েছে কিনা কুকুর বলে দিতে পারবে।
গবেষকদের মতে, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে ১০০ গুন বেশি। তাই কুকুরকে বিমানবন্দর, সীমান্ত এলাকা ও কোনও নিরাপত্তা জনিত অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এবার করোনা আক্রান্তের লালারস দিয়ে কুকুরকে ট্রেনিং দেওয়া হবে। ফলে কোনও জমায়েতে কুকুর গন্ধ শুঁকেই বলে দেবে করোনা আক্রান্ত আছে কিনা। তবে শুধুমাত্র করোনা নয় ট্রেনিং দিলে কুকুর ইনফ্লুয়েঞ্জাও শনাক্ত করতে পারবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news