চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা অতিমারীর ভ্যাকসিন এখনও বের করতে পারেনি কোনও দেশই। সব দেশই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক দেশ প্রাথমিক পর্যায়ে ট্রায়াল শুরু করেছে। তবে করোনার ভ্যাকসিন বের হওয়ার পর তিনিই প্রথম নেবেন বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প বলেছেন, নোবেল করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরি তিনি। তবে হয় সবার প্রথমে না হলে শেষে নেবেন। যা প্রায় অসম্ভব।
ট্রাম্পের এই দ্বিধা বিভক্ত মন্তব্য নিয়ে অনেকেই সমালোচনা সরব হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের কথায়, “ভ্যাকসিন বেরোলে আমি যদি প্রথম নিতে চাই তবে আমাকে অনেকে স্বার্থপর বলবে। আবার অনেকে আমার সাহসের প্রশংসা করবে। কারণ আমি প্রথম নিয়ে অনেককে সাহস জোগাব। তবে দুটোতেই আমি রাজি।” একইসঙ্গে তিনি আরও বলেন, “ভ্যাকসিন বেরোনোর পর কেউ যদি আমাকে চায়, তবে আমি সবার প্রথমে বা সবার শেষে নিতে প্রস্তুত।
ট্রাম্পের এই মনোভাব প্রকাশ পেল তখন যখন আমেরিকার দুটি সংস্থা, ফিফার ও বাইয়োটেক ডিসেম্বর মাসে ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে বলে ঘোষণা করেছে। ওই দুটি সংস্থা ১০০ মিলিয়ন ডোজের জন্য ১.৯৫ বিলিয়ন ডলার ধার্য করেছে। উল্লেখ্য, আমেরিকায় করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইতিমধ্যে সেখানে ৪০ লক্ষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১.৪ লক্ষ মানুষের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news