Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে হেস্টিংস থানার পুলিশ কর্মীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে হেস্টিংস থানার পুলিশ কর্মীর মৃত্যু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হল কলকাতা পুলিশে। শনিবার সকালে কলকাতা পুলিশের ক্ষ থেকে তাদের টুইটার হ্যান্ডেল এই সংবাদ জানানো হয়েছে। প্রয়াত পুলিশ কর্মীর নাম কৃষ্ণকান্ত বর্মন। তিনি হেস্টিংস থানায় (Hastings Police Station) কর্মরত ছিলেন বলে জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমনের কারণে মৃত্যু হয়েছে এই পুলিশকর্মীর। পরপর দুদিন কলকাতা পুলিশের দুজন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। ওইদিন সকাল পৌনে ন’টা নাগাদ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (EM Bypass) একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কলকাতা পুলিশের টুইটারে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।

দিন কয়েক আগেই করোনা ভাইরাসের (Coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৯৯৫ ব্যাচের এই অফিসার। এদিন সকালে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যে এর আগেও একাধিক পুলিশের মৃত্যু হয়েছে করোনা সংক্রমনের কারণে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ৭ জুন মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে হাওড়াতেও। মৃত গৌতম পট্টনায়েক চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। ৭ জুলাই সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। গত শনিবার কসবা থানার ৭ পুলিশকর্মী এবার করোনা আক্রান্ত হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *