Breaking News
Home / TRENDING / দিল্লি এইমসে শুরু হল কোভ্যাকসিনের ট্রায়াল

দিল্লি এইমসে শুরু হল কোভ্যাকসিনের ট্রায়াল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিল্লি এইমসে শুরু হল দেশীয় কোভ্যাকসিনের ট্রায়াল। শুক্রবার এক স্বেচ্ছাসেবীর দেহে ওই কোভ্যাকসিন প্রয়োগ করা হল। দেশজুড়ে আইসিএমআরের বাছাই করে দেওয়া ১২টি হাসপাতালে কোভ্যাকসিনের (Covaxin) পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল এইমস (AIIMS)। মোট তিনটি পর্যায়ে এই ভ্যাকসিনের পরীক্ষা হবে। হায়দরাবাদের ভারত বায়োটেক ও যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন ভারতের বাজারে আনতে চাইছে। সেই ওকেই এই প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশজুড়ে। 

সূত্রের খবর, কোভ্যাকসিনের ট্রায়াল হয়েছে এক যুবকের শরীরে। আপাতত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তাঁর শরীরে। সাত দিনের পর্যবেক্ষনে রাখা হবে তাঁকে। তারপরেই পরবর্তী ভাবনা শুরু হবে ওই যুবকের শরীরে তৈরি হওয়া এন্টিবডি প্রসঙ্গে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৩৭৫ জনের ওপর এই পরীক্ষা হবে। তাঁদের মধ্যে ১০০ জনকে বাছাই করা হয়েছে এইমস থেকেই। এই পর্যায়ে পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তাঁদের কোনও কো-মরবিড থাকলে চলবে না। তবে এই ট্রায়ালে অংশ নিতে পারবেন না অন্ত্বঃসত্তারাও। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য বেছে নেওয়া হবে ৭৫০ জন স্বেচ্ছাসেবীকে। তাঁদের বয়স হতে হবে ১২ থেকে ৬৫ বছরের মধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *