Breaking News
Home / TRENDING / পরিযায়ীদের ফেরাতে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে গুজরাত, সর্বনিম্ন পশ্চিমবঙ্গ!

পরিযায়ীদের ফেরাতে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে গুজরাত, সর্বনিম্ন পশ্চিমবঙ্গ!

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা সংক্রমণকালে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সবথেকে বেশি টাকা খরচ করেছে গুজরাত সরকার। ১,০২৭টি ট্রেনে করে ১৫ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে ফেরাতে ১০২ কোটি টাকা খরচ করেছে গুজরাতের বিজেপি সরকার। 

সংবাদসংস্থার খবর অনুযায়ী, পরিযায়ীদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য সরকারের খরচ হয়েছে ২১৪২ কোটি টাকা। অন্যদিকে আয় হয়েছে ৪২৯ কোটি টাকা। এই আয়ের টাকা সবথেকে বেশি এসেছে গুজরাত থেকে। গুজরাতের পরে রয়েছে মহারাষ্ট্র। ৮৫ কোটি টাকা খরচ করে ৮৪৪টি ট্রেন চালিয়ে ১২ লক্ষ পরিযায়ীকে ঘরে ফিরিয়েছে মহারাষ্ট্র সরকার। তামিলনাড়ু ২৭১টি ট্রেন চালিয়ে ৪ লক্ষ পরিযায়ীকে ঘরে ফেরাতে খরচ করেছে ৩৪ কোটি টাকা। এ ছাড়া পরিযায়ীদের ফেরাতে উত্তরপ্রদেশ ২১ কোটি, বিহার ৮ কোটি টাকা খরচ করেছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পরিযায়ীদের ফেরাতে অনেক কম টাকা খরচ করেছে। তথ্য অনুসারে, ট্রেনের ভাড়া বাবদ পশ্চিমবঙ্গ সরকার খরচ করেছে ৬৪ লক্ষ টাকা। 

এই সব তথ্য আরটিআইয়ের মাধ্যমে উঠে এসেছে। রেল মন্ত্রকের দাবি, শ্রমিক স্পেশাল ট্রেনে মাথা পিছু খরচ হয়েছে ৩৪০০ টাকা। ৬৩ লক্ষ মোট পরিযায়ীকে তাঁদের ঘরে ফেরাতে খরচ হয়েছে ২১৪২ কোটি টাকা। মহামারীর এই সময় ৮৫ শতাংশ টাকা দিয়েছে কেন্দ্র সরকার এবং বাকি ১৫ শতাংশ টাকা দিয়েছে রাজ্য সরকার। ফলে এই সময়কালে ৪৬১৫টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালিয়ে রেলের আয় হয়েছে ৪২৯ কোটি টাকা। অর্থাৎ রাজ্যের ১৫ শতাংশের টাকা রেলের ভাঁড়ারে পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *