Breaking News
Home / TRENDING / মহানায়কের ৪০তম প্রয়াণ দিবস : শ্রদ্ধা নিবেদন টলিউডের

মহানায়কের ৪০তম প্রয়াণ দিবস : শ্রদ্ধা নিবেদন টলিউডের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) ৪০ তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। যে সরকারের পক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী সহ আরো বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা সহকারে পালন করা হয়। কিন্তু এ বছর করোনা ভাইরাসের সংক্রমণের কঠিন পরিস্থিতির মধ্যে তা সঠিকভাবে পালন করা সম্ভব হলো না । তবে সমস্ত রকম সামাজিক বিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছে।

অন্যদিকে বিদায়ী মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানিয়েছেন, আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার। আজ ৪০তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে। এর পাশাপাশি ইন্দ্রনীল সেন বলেছেন, “এই ২৪ জুলাই সাংস্কৃতিক জগতের কালা দিবস। কারণ এই দিনে ৪০ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেলেন বিশিষ্ট ব্যক্তি অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন।” অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক নিয়মবিধি মেনেই আজ টালিগঞ্জ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে। তিনি আরও বলেছেন, “প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয় । কিন্তু এ বছর তা সম্ভব হলো না । তবে তিনি মনে করছেন আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে।” এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই ।তারাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *