Breaking News
Home / TRENDING / বাংলাদেশের চট্টগ্রামে ভারতের অর্থায়নে কলেজ ভবন নির্মাণের উদ্বোধন

বাংলাদেশের চট্টগ্রামে ভারতের অর্থায়নে কলেজ ভবন নির্মাণের উদ্বোধন

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো:

ভারতীয় সরকারের অর্থায়নে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজের একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার একটি ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে ঐ কলেজের বিজ্ঞান ব্লক ভবন উদ্বোধনের কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও কলেজের পাঁচ তলা বিজ্ঞান ব্লক ভবনের নিচতলা নির্মাণের জন্য ২০১৭ সালে একটি সমঝোতা স্মারক সই হয়।

ভারত সরকারের উচ্চ-প্রভাবশালী সামাজিক উন্নয়ন প্রকল্পের (এইচআইসিডিপি) আওতায় অর্থায়ন করা হয় এই প্রকল্পে। এর মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৪২ হাজার ৮৪৫ টাকা।
ভার্চুয়াল আয়োজনের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, “ভারত সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে, বর্তমানে আমাদের দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা চলমান আছে।” তিনি আরও বলেন, “এই স্কুলের ভবন নির্মাণের মধ্য দিয়ে স্কুলের শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, পুরো জনপদও উপকৃত হবে। বিশেষ করে বিজ্ঞান ভবন নির্মাণের পাশাপাশি কম্পিউটারসহ অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্যও ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং এটি স্কুলের উন্নয়ন এবং স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। উভয় দেশ বিস্তৃত ক্ষেত্রজুড়ে একে অন্যের প্রতি সহযোগিতা প্রসারিত করেছে। সরকারি পর্যায়ে মিথস্ক্রিয়া ছাড়াও ভারত ‘হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে সামাজিক ও মানবিক উন্নয়নের দিকগুলো অন্তর্ভুক্ত করে বিভিন্ন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প গ্রহণ করছে, প্রত্যক্ষভাবে যার সুফল পাচ্ছে বাংলাদেশের স্থানীয় জনগণ।” স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *