Breaking News
Home / রাজনীতি (page 505)

রাজনীতি

বাজপেয়ীকে কেন ভালোবাসলো ভারতবাসী?

কিশোর ঘোষঃ ব্যতিক্রমী বাজপেয়ী। অন্তত সাম্প্রতিককালের রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ী এক অসাধ্য সাধন করে দেখিয়েছেন। কী সেই অসাধ্য? বাজপেয়ী রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে বিশ্বাসযোগ্য ছিলেন। আজকের ভারতের সাধারণ নাগরিক যা ভাবতে পারে না। তাদের দোষ নেই। আসমুদ্রহিমাচলের রাজনীতির ধুরন্ধর খেলোয়াড়রা ক্রমাগত যেভাবে ভোলবদল করেন, যেভাবে একের পর এক দুর্নীতিতে …

আরও পড়ুন »

রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিতে কী প্রোটোকল মানা হয়? জেনে নিন ক্লিক করে

(ছবি সৌজন্য : এ এন আই) নিজস্ব সংবাদদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যষ্টি রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। কী কী করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি প্রক্রিয়ায়? আসুন জেনে নিই। প্রোটোকল অনুযায়ী, তেরঙ্গা পতাকায় ঢাকা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহ । তাঁর শেষ যাত্রায় স্থল সেনা, নৌ …

আরও পড়ুন »

বাজপেয়ীর মৃত্যুতে শোকবার্তা ইমরান-হাসিনা

নিজস্ব সংবাদদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকবার্তা পাঠালেন দেশ বিদেশেের নেতারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শোকবার্তায় বলেন, বাজপেয়ীর বাংলাদেশের বন্ধু ছিলেন। বাংলাদেশেও তাঁর অসীম সম্মান ছিল। মুক্তিযুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ীর অবদান কখনই ভোলার নয় বলে জানান তিনি। এদিকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানও অটল বিহারী …

আরও পড়ুন »

প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জনগণের

নিজস্ব সংবাদদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকেই কৃষ্ণা মেনন মার্গে নেতা ও সমর্থকদের ভিড় ছিল। সকালেই কৃষ্ণা মেনন মার্গে অটলজীর বাড়িতে অন্তিম শ্রদ্ধা জানাতে যান অখিলেশ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাম নায়েক। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় পুরোটা সময়ই নরেন্দ্র মোদি সঙ্গে …

আরও পড়ুন »

অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন : একনজরে

নিজস্ব সংবাদদাতা অটল বিহারী বাজপেয়ীর রাজনীতিতে প্রথম পদক্ষেপটা হয়েছিল বেশ অদভূতভাবেই। ১৯৪২র অগস্টে ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে যোগ দিয়ে ধরা পড়েন বাজপেয়ীর বড় ভাই প্রেম। ২৩ দিন জেল খাটার পর আর কখনও প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেবেন না, এমন মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। ফলে দাদার জায়গায় দলে যোগ দেন …

আরও পড়ুন »

বাজপেয়ীর বিষয়ে কয়েকটি অজানা তথ্য

নিজস্ব সংবাদদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে কয়েকটি অজানা তথ্য : মাত্র ১৮ বছর বয়সে প্রতক্ষ্য রাজনীতিতে যোগ দেন অটল বিহারী বাজপেয়ী। তিনি ভারতের একমাত্র রাজনীতিবিদ যিনি ৪টি রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। অটল বিহারী বাজপেয়ী ১৯৯৯ সালে গজল গায়ক জগজীৎ সিংহের সঙ্গে দুটি মিউজিক অ্যালবাম …

আরও পড়ুন »

প্রয়াত অটল বিহারী বাজপেয়ী

নিজস্ব সংবাদদাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে বিকেল ৫.৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গত ২৪ ঘন্টায় বাজপেয়ীর স্বাস্থ্যে উল্লেখজনক অবনতি হয়েছিল বলে বুধবার রাতেই জানিয়েছিল এইমস কর্তৃপক্ষ। খবর পেয়ে বুধবারই বাজপেয়ীকে দেখতে যান নরেন্দ্র মোদি। এরপরই অশুভ আশঙ্কায় …

আরও পড়ুন »

কেরলে নতুন করে ‘রেড অ্যালার্ট’ জারি, মৃত ৬৭

নিজস্ব সংবাদদাতা বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির জেরে কেরলে ফের ‘ রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। দক্ষিণ রেলের বেশ কয়েকটি শাখায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। শহর জুরে মেট্রো পরিষেবাও আজ থেকে বন্ধ রয়েছে। কেরলের ১৪টির মধ্যে ১২টি জেলায় সতর্কতা জারি করা …

আরও পড়ুন »

অটল বিহারী বাজপেয়ীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

নিজস্ব সংবাদদাতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা আশঙ্কাজনক। এইমসের তরফে বুধবার রাতের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় বাজপেয়ীর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে এইমসের চিকিৎসকেরা। ইতিমধ্যেই এইমসে অটলজীকে দেখতে গিয়েছেন নরেন্দ্র মোদি। এইমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে যান স্মৃতি ইরানি ও পিযুষ …

আরও পড়ুন »

বালুরঘাটে ট্রাফিক পুলিশের গাঁধীগিরি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ট্রাফিক পুলিশ মানেই যেন মোটর বাইক চালকদের কাছে আতঙ্ক । যাদের দেখলেই হেলমেটহীন চালকেরা কেউ দূরে দাঁড়িয়ে অপেক্ষা করেন এবং মনে মনে গালিগালাজ দিতেও ছাড়েন না। কিন্তু এসব থেকে দূরে থেকেও যে হেলমেটবিহীন চালকদের সচেতন করা যায়, তা দেখাল বালুরঘাট ট্রাফিক পুলিশ। স্বাধীনতা দিবসের দিনে সাধারন মানুষকে …

আরও পড়ুন »

স্বাধীনতা দিবসে বামেদের মানব বন্ধন

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দেশ জুড়ে ৭২ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এদিন রাজের বিভিন্ন জেলার সঙ্গে হাওড়া জেলায়ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হল। এদিন দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেই সূচি অনুযায়ী এদিন …

আরও পড়ুন »

সুন্দরবনে ১৭জন বাংলাদেশী সহ ট্রলার আটক

নিজস্ব সংবাদদাতা, কুলতলী: স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে সুন্দরবনে ন.দী থেকে গ্রেফতার ১৭ বাংলাদেশী। মঙ্গলবার রাতে সুন্দরবনের মাতলা নদীতে কুলতলী থানার পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় একটি ট্রলারের গতিবিধি দেখে পুলিশের সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে ট্রলারটিকে ঘিরে ফেলে তারা। পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরে পালানোর চেষ্টা করেও ব্যর্থ …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রী জানালেন, অসমে ১৩ লক্ষ মুসলমান ও ২৫ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে

নিজস্ব সংবাদদাতাঃ আজ নবান্নে অসমের নাগরিক পঞ্জির প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন, অসমে ১৩ লক্ষ মুসলমান ও ২৫ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। এরপর তিনি বলেন, যাদের নাম বাদ গেছে তারা অধিকাংশই বাঙালি। যদিও সেই বিষয়ে কোনও তথ্য বা পরিসংখ্যান তিনি দেখাতে পারেননি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় …

আরও পড়ুন »

অমিত শাহের বাবা-মায়ের সার্টিফিকেট আছে তো?:মমতা

নিজস্ব সংবাদদাতাঃ নাগরিক পঞ্জি নিয়ে সাংবাদিক সম্মেলনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি আমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করলেন। মমতা প্রশ্ন তুললেন, ‘অমিত শাহের নিজের বাবা-মায়ের সার্টিফিকেট আছে তো?’ মুখ্যমন্ত্রী আজ অনুপ্রবেশকারী, শরনার্থী, বাঙালি, বিহারী… বহু প্রসঙ্গ তোলেন। তবে যেভাবে রাখঢাকহীন ভাবে অমিত শাহকে আক্রমণ করেছেন তা নজিরবিহীন বলে …

আরও পড়ুন »

স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জ্যোতিস্মিতা রায় রাত পোহালেই স্বাধীনতা দিবস। দিল্লির লাল কেল্লা থেকে ১৫ অগস্টের সকালে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লা চত্ত্বরে এখন তারই প্রস্তুতি তুঙ্গে। লাল কেল্লার সামনের লনে সবুজ চেয়ার পাতা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর ডায়াসের পাশে বিশেষ অতিথিদের জায়গাও প্রস্তুত। বক্তৃতার ডায়াসের দু পাশের মিনারে বসানো ক্যামেরা। আর তারই …

আরও পড়ুন »

অমিত শাহকে ‘ভাইপো’ পাঠালেন উকিলের চিঠি

নিজস্ব সংবাদদাতাঃ অমিত শাহকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উকিলের চিঠি পাঠালেন। গত শনিবার মেয়ো রোডের সভায় অমিত শাহর নির্দিষ্ট বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক-ও-ব্রায়ন আগেই জানিয়েছিলেন, বিজেপি নেতা যদি ৭২ ঘন্টার মধ্যে অভিযোগ প্রমাণ না করতে পারেন তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় …

আরও পড়ুন »