নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির জেরে কেরলে ফের ‘ রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। দক্ষিণ রেলের বেশ কয়েকটি শাখায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। শহর জুরে মেট্রো পরিষেবাও আজ থেকে বন্ধ রয়েছে। কেরলের ১৪টির মধ্যে ১২টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় এর্নাকুলম থেকে ২৩ হাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বন্যায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। কেরলের বন্যা দূর্গতদের সাহায্য করতে দক্ষিণ নৌ সেনা কম্যান্ডের প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news