নিজস্ব সংবাদদাতা
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকবার্তা পাঠালেন দেশ বিদেশেের নেতারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শোকবার্তায় বলেন, বাজপেয়ীর বাংলাদেশের বন্ধু ছিলেন। বাংলাদেশেও তাঁর অসীম সম্মান ছিল। মুক্তিযুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ীর অবদান কখনই ভোলার নয় বলে জানান তিনি। এদিকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানও অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি শোকবার্তায় বলেন, বাজপেয়ী বিরাট মাপের নেতা ছিলেন। ভারত- পাকিস্তানের সম্পর্কে উন্নতির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অন্যন্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news