Breaking News
Home / TRENDING / সুন্দরবনে ১৭জন বাংলাদেশী সহ ট্রলার আটক

সুন্দরবনে ১৭জন বাংলাদেশী সহ ট্রলার আটক

নিজস্ব সংবাদদাতা, কুলতলী:
স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে সুন্দরবনে ন.দী থেকে গ্রেফতার ১৭ বাংলাদেশী। মঙ্গলবার রাতে সুন্দরবনের মাতলা নদীতে কুলতলী থানার পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় একটি ট্রলারের গতিবিধি দেখে পুলিশের সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে ট্রলারটিকে ঘিরে ফেলে তারা। পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ট্রলারটি। এরপর ট্রলার থেকে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে। তবে সীমানা ছাড়িয়ে নদীপথে এভাবে ভারতে তাদের ঘোরার উদ্দেশ্য কী তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি তাদের সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ আছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *