Breaking News
Home / TRENDING / স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জ্যোতিস্মিতা রায়
রাত পোহালেই স্বাধীনতা দিবস। দিল্লির লাল কেল্লা থেকে ১৫ অগস্টের সকালে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লা চত্ত্বরে এখন তারই প্রস্তুতি তুঙ্গে। লাল কেল্লার সামনের লনে সবুজ চেয়ার পাতা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর ডায়াসের পাশে বিশেষ অতিথিদের জায়গাও প্রস্তুত। বক্তৃতার ডায়াসের দু পাশের মিনারে বসানো ক্যামেরা। আর তারই মাঝে পাহারায় রয়েছে সেনা কম্যান্ডো। লাল কেল্লার মূল ফটক এখন পর্যটকদের জন্য বন্ধ। সেখানে তেরঙ্গা কাপড়ের শামিয়ানা দিয়ে ঢাকা গেট। আর তার সামনে অটোমেটিক রাইফেল হাতে রয়েছেন কম্যান্ডোরা। রাস্তার ওপর, চাঁদনি চক রোডে ২টি ও লাল কেল্লার ভেতর আরও দুটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।ভেতরে লনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখার জন্য দুটি বিশাল এলইডি লাগানো রয়েছে। মঙ্গলবার থেকেই রাজধানীতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল ৬ থেকে ১৫ অগস্টের দুপুর ২টো পর্যন্ত দিল্লির মেট্রো স্টেশনগুলিতে পার্কিং বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে লাল কিলা, আইটিও, দিল্লি গেট এবং জামা মসজিদ স্টেশনের গেট বন্ধ রাখা হবে। ১৫ অগস্টের সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এস পি মুখার্জি রোড, চাঁদনি চক রোড, নিষাদ রাজ রোড ও এসপ্ল্যানেড রোডে যান চলাচল বন্ধ থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *