(ছবি সৌজন্য : এ এন আই)
নিজস্ব সংবাদদাতা
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যষ্টি রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। কী কী করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি প্রক্রিয়ায়? আসুন জেনে নিই।
প্রোটোকল অনুযায়ী, তেরঙ্গা পতাকায় ঢাকা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহ । তাঁর শেষ যাত্রায় স্থল সেনা, নৌ সেনা ও বায়ু সেনার জওয়ান সঙ্গে থাকবে । অটল বিহারী বাজপেয়ীর দেহ সেনার গান-ক্যারেজে করে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্থল, নৌ ও বায়ু সেনার তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি প্রক্রিয়ার দায়িত্ব প্রতিরক্ষামন্ত্রকের সেরেমনিয়াল উইংয়ের। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news