Breaking News
Home / TRENDING / প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জনগণের

প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জনগণের

নিজস্ব সংবাদদাতা
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল থেকেই কৃষ্ণা মেনন মার্গে নেতা ও সমর্থকদের ভিড় ছিল। সকালেই কৃষ্ণা মেনন মার্গে অটলজীর বাড়িতে অন্তিম শ্রদ্ধা জানাতে যান অখিলেশ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাম নায়েক। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় পুরোটা সময়ই নরেন্দ্র মোদি সঙ্গে থাকতে পারেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দিল্লির ইন্ডিয়া গেট ও কনট প্লেস সংলগ্ন ২৫টি রাস্তা বন্ধ রাখা হয়েছে। কৃষ্ণা মেনন মার্গ থেকে অটল বিহারী বাজপেয়ীর দেহ দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির মুখ্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজনীতির মহীরুহকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারন মানুষ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *