নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
দেশ জুড়ে ৭২ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এদিন রাজের বিভিন্ন জেলার সঙ্গে হাওড়া জেলায়ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হল। এদিন দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেই সূচি অনুযায়ী এদিন সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড়ে বামেরা মানববন্ধন করে। আজ সকালে জেলার বিভিন্ন বিদ্যালয় সরকারি অফিস, কলেজ, আদালত, পুলিশ কার্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news