নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
ট্রাফিক পুলিশ মানেই যেন মোটর বাইক চালকদের কাছে আতঙ্ক । যাদের দেখলেই হেলমেটহীন চালকেরা কেউ দূরে দাঁড়িয়ে অপেক্ষা করেন এবং মনে মনে গালিগালাজ দিতেও ছাড়েন না। কিন্তু এসব থেকে দূরে থেকেও যে হেলমেটবিহীন চালকদের সচেতন করা যায়, তা দেখাল বালুরঘাট ট্রাফিক পুলিশ। স্বাধীনতা দিবসের দিনে সাধারন মানুষকে ভীতি প্রদর্শন করে নয়, কিছুটা গাঁধীগিরি দেখিয়ে অভিনব ভাবে ট্রাফিক সচেতনতা পালন করা হল। এদিন দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ওসি সঞ্জয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাজির ছিল বেশকিছু পুলিশকর্মী। যাদের হাতে অন্য দিনের মতো লাঠি ও চালান বুক বাদ দিয়ে ছিল সাদা, গেরুয়া ও সবুজ রঙের আবীর। হাতে ছিল কিছু জাতীয় পতাকাও। ট্রাফিক ওসি হেলমেটবিহীন বাইক চালকদের গালে লাগালেন তেরঙ্গার আবির। হাতে তুলে দেওয়া হল একটি করে জাতীয় পতাকাও। হাতজোড় করে হেলমেটহীন চালকদের ট্রাফিক ওসি দিলেন সচেতনতার বার্তাও। যা দেখে নিতান্তই হতবাক বাইক চালকেরা ও পথচলতি মানুষেরা। ট্রাফিক ওসির এমন গাঁধীগিরি দেখে কিছুটা লজ্জায় হাতজোড় করে তাদের ভুলের ক্ষমাও চাইলেন হেলমেটহীন বাইক চালকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news