নিজস্ব সংবাদদাতাঃ
আজ নবান্নে অসমের নাগরিক পঞ্জির প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন, অসমে ১৩ লক্ষ মুসলমান ও ২৫ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। এরপর তিনি বলেন, যাদের নাম বাদ গেছে তারা অধিকাংশই বাঙালি। যদিও সেই বিষয়ে কোনও তথ্য বা পরিসংখ্যান তিনি দেখাতে পারেননি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন ১৯৬৫ সালের পরে যারা এসেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর মতে তাঁরা অনেকেই উদ্বাস্তু। পাশাপাশি কারা শরণার্থী আর কারা অনুপ্রবেশকারী সে বিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এবং এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন, অমিত শাহের নিজের বাবা-মায়ের সার্টিফিকেট আছে তো?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news