Breaking News
Home / TRENDING / মাটিতে রথ, আকাশে কপ্টার উড়বে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রায়

মাটিতে রথ, আকাশে কপ্টার উড়বে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রায়

নীল বণিক:

রথের পর এবার দিল্লি থেকে আসছে কপ্টার। এই হেলিকপ্টারগুলি গনতন্ত্র বাঁচাও যাত্রাতে ব্যাবহার করবে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, দিল্লি থেকে দুটি হেলিকপ্টার আসছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই কপ্টার দুটি চলে আসবে পশ্চিমবঙ্গে। হেলিকপ্টার গুলি আকারে ছোট। রাজ্যের যে কোনও জায়গায় নামার জন্যই ছোট হেলিকটার একটি বেসরকারি সংস্থা থেকে ভাড়া করেছে বঙ্গ বিজেপি ব্রিগেড। যাত্রায় অংশগ্রহনকারী বিজেপি শাসিত রাজ্যগুলির মুখমন্ত্রীদের যাতায়াতের জন্য এই হেলিকপ্টারগুলি ব্যাবস্থা করেছে মুরলিধর সেন লেন।

এছাড়াও দলের কেন্দ্রীয় মন্ত্রীরা যাত্রায় পৌছনোর জন্য হেলিকপ্টার ব্যাবহার করতে পারবেন বলে জানা গিয়েছে। তাছাড়া রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়দের হেভিওয়েটে নেতারাও কপ্টার ব্যবহার করবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *