Breaking News
Home / TRENDING / মানুষ খেতে পান না বিশ্বাস করি না, ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী

মানুষ খেতে পান না বিশ্বাস করি না, ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক:

ঝাড়গ্রামে সফরে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বললেন, ঝাড়গ্রামে সব মানুষ ২টাকা কেজি চাল পান। কিছুদিন আগে যেখানে শবর মৃত্যু ঘটেছিল মূলত অনাহারে ও বিনা চিকিৎসায়, সেই ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, মানুষ খেতে পান না বিশ্বাস করি না। তিনি বলেন, সবাই পেট ভরে ভাত খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মাথা পিছু প্রতি মাসে ৫৫কেজি করে চাল দেয় সরকার। শুধু ২টাকা কেজি চালের কথা বলেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি নিজের সরকারের যাবতীয় প্রকল্পের উল্লেখ করেন এদিন।

উল্লেখ্য, সম্প্রতি জঙ্গলমহলে ফের একাধিক মাওবাদি পোস্টার পড়েছে। যার একটিতে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরের সিদ্ধান্ত। লোকসভা ভোটের আগে যা তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী সকলেই যদি ২টাকা কেজি চাল পান, মাসে ৫৫কেজি করেই যদি পান, সকলেই যদি পেট ভরে ভাত খান তাহলে শবরদের অনাহারে মৃত্যু হয় কি করে! তাহলে মুখ্যমন্ত্রী জানতে পারছেন না, আর মাঝপথে কেউ বা কারা সেই চাল লুটেপুটে খাচ্ছে! সংবাদ মাধ্যমে শবর বস্তির যা চেহারা দেখা গেছে তাও তো ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী আজ যত প্রকল্পের ফিরিস্তি দিলেন তাতে করে শবরদের তথা শবর বস্তির এমন দুর্দশা হওয়ার তো কথা নয়! যাই হোক, আসল কথা হল মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানুষ খেতে পান না বিশ্বাস করি না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *