নিজস্ব সংবাদদাতা:
খিদিরপুর ট্রাম ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত সরকারি বাস। বৃহস্পতিবার রাতে হঠাৎ খিদিরপুর ট্রাম ডিপোয় আগুন লেগে যায়। একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হওয়া ছাড়াও বেশ কয়েকটি বাসের অল্প বিস্তর ক্ষতি হয়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসকর্মীরা জানিয়েছেন, রাত নামলেই এই ডিপোয় অসামাজিক কাজকর্ম শুরু হয়। বহিরাগতরা নির্বিকারে ডিপোয় দাঁড়ানো বাসে বসেই মদ্যপান ও মাদক সেবন করেন বলে অভিযোগ । সেখান থেকেই আগুন লাগে বলে আশঙ্কা ডিপোর কর্মীদের। পুলিশ ডিপোর সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news