নীল বণিক:
দিল্লিতে বিজেপির সেমিনারে কড়া নজর রাখছেন রাজ্যের গোয়েন্দারা। শনিবার বিকেল ৫.০০ টায় দিল্লিতে শুরু হবে ‘সেভ বেঙ্গল’ নামে এক আলোচনা সভা। সেই সভাতে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। দিল্লিতে অনাবাসি বাঙালিদের বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করেছে বিজেপি। সূত্রের খবর, এই সেমিনারে দিল্লির হাইপ্রোফাইল অরাজনৈতিক ব্যাক্তিরা উপস্থিত থাকেন কিনা, সেটাই নজর করতে চাইছে রাজ্যের শাসক দল। জানা গিয়েছে সে কারণেই রাজ্যের গোয়েন্দারা সক্রিয় সভায় আগত অনাবাসি বাঙালিদের খোঁজ রাখতে। এমনকি অনাবাসি বাঙালিদের সভায় রাখা বক্তব্যও বিশদে জানার চেষ্টা চালাবেন রাজ্যের গোয়েন্দারা।
তবে রাজ্যের গোয়েন্দাদের এমন তৎপরতায় চিন্তিত নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পান। তাই বিজেপির সব সভাতে গোয়েন্দা লাগান। এটা কোনও নতুন বিষয় নয়।’ তা সত্বেও শনিবারের ‘সেভ বেঙ্গল’ সেমিনারে অনাবাসি বাঙালিদের ভিড় উপচে পড়বে বলে আশা করছেন বিজেপির রাজ্য সভাপতি।
Check Also
Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক
দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …
রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর
দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …
আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর
চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news