Breaking News
Home / TRENDING / ডিসেম্বরে রাজ্য জুড়ে ‘হিন্দু সম্মেলন’

ডিসেম্বরে রাজ্য জুড়ে ‘হিন্দু সম্মেলন’

নীল বণিক:

২০১৯ এর আগে রাজ্য জুড়ে হিন্দু সম্মেলন করতে চলছে বিশ্বহিন্দু পরিষদ। উত্তর থেকে দক্ষিণ… বাংলার সব প্রান্তেই হিন্দু সংগঠনটি রাম মন্দিরের দাবিতে সম্মেলন করবে। ৯ ডিসেম্বর উত্তরবঙ্গের ঈশ্বরপুর থেকে তাদের সম্মেলন শুরু করছে বিশ্বহিন্দু পরিষদ। গোটা ডিসেম্বর মাস জুড়ে সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সম্মেলন হবে। লোকসভা ভোটের আগেই সংসদে রাম মন্দির তৈরি করার জন্য আইন পাশ করতে হবে, এই দাবিতে দেশজুড়ে কার্যক্রম নিয়েছে সংগঠন, জানান বিশ্বহিন্দু পরিষদের রাজ্য মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে আমাদের দাবিকে আরও জোড়ালো করতেই বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল মানুষের মতামত নেবে। তারজন্য পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠন ধর্মীয় সভা করবে। কবে, কোথায় হবে বিশ্বহিন্দু পরিষদের সম্মেলন। নীচে দেওয়া হল তার তালিকা।

●উত্তরবঙ্গ
৯ ডিসেম্বর— ঈশ্বরপুর।
১০ ডিসেম্বর— বুনিয়াদপুর।
১৬ ডিসেম্বর— চাঁচল।
২২ ডিসেম্বর— মাথাভাঙ্গা।

২৩ ডিসেম্বর— মালদা ও কোচবিহার। ৩০ ডিসেম্বর— আলিপুরদুয়ার ও শিলিগুড়ি।

●দক্ষিণবঙ্গ
৮ ডিসেম্বর— বারাসাত ও পুরুলিয়া।
৯ ডিসেম্বর— বাঁকুড়া ও বসিরহাট।
১৫ ডিসেম্বর— শহীদ মিনার।
২৩ ডিসেম্বর— কৃষ্ণনগর , বনগাঁ ও রামপুরহাট।
২৭ ডিসেম্বর— ব্যারাকপুর ও এগরা।
৩০ ডিসেম্বর— রানীহাটি (হাওড়া)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *