নিজস্ব সংবাদদাতা, বাসন্তী :
বাসন্তীতে বিজেপি কর্মীদের ঘিরে ফেলে ব্যাপক মারধর করার অভিযোগ উঠলে তৃণমূল কর্মীদৈর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায়
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরহনার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ৩নং মালি পাড়া স্কুল মাঠে। জানা গিয়েছে এদিন বিকালে এলাকায় বিজেপির একটি কার্যকরী সমিতি গঠন নিয়ে আলোচন সভা বসেছিল। সভা চলাকালীন আচমকা জনা ত্রিশ সশস্ত্র তৃণমুল কর্মী বিজেপি কর্মীদের ওপর ঝাাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ঘিরে ধরে লাঠী,রড,বাঁশ দিয়ে ব্যাপক মারধর শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল বাহিনী গিয়ে অাহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় ১১জন বিজেপি কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে সুশীল বিশ্বাস,সুন্দর নস্কর,সুবীর বিশ্বাস,চন্দন সমাদ্দার,ফনী মন্ডলের অবস্থা আশাঙ্কা জনক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news