নীল বণিক:
২০১৯-এর যুদ্ধে কিছুটা এগিয়ে গেল রাজ্য বিজেপি। ডিসেম্বরে রথযাত্রার কর্মসূচী পালন করতে ইতিমধ্যেই দেওয়াল লেখা শুরু করেছেন বিজেপি কর্মীরা। এরসঙ্গে সুকৌশলে লোকসভা ভোটের জন্য দেওয়াল দখলের কাজটাও সেরে ফেলছেন বিজেপি কর্মীরা। রাজ্যের প্রতিটি অঞ্চলে বিজেপি কর্মীরা দেওয়াল দখলের কাজ অনেকটাই সেরে ফেলেছেন। যা দেখে দেরিতে হলেও ব্রিগেডের সভার জন্য পাল্টা দেওয়াল দখলের কাজ শুরু করেছে রাজ্যের শাসক দলের কর্মীরা। তবে সবকিছু ছাপিয়ে ২০১৯ এর জন্য দেওয়াল দখলের যুদ্ধে তৃণমূলকে অনেকটাই পিছনে ফেলেছে পদ্মশিবির।

বলা বাহুল্য, যত সময় যাবে দেওয়াল দখলের যুদ্ধ রাজ্যের দুই প্রতিদ্বন্দী রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মধ্যে বাড়বে বলেও মেনে নিলেন বিজেপির যুব সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। তিনি জানান, প্রতিবার তৃণমূল একবছরে আগে সব দেওয়াল দখল করে নেয়। তাই যুব মোর্চার কর্মীরা অনেক আগেই প্রস্তুুতি নিয়েছিল বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news