নিজস্ব সংবাদদাতা:
সাবিত্রী-কৃষ্ণেন্দুর জন্য দরজা খোলা, মালদায় বললেন মুকুল। বলাবাহুল্য, সাবিত্রী ও কৃষ্ণেন্দু জেলার দুই হেবিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী। তাঁদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিলেন মুকুল। একেই হয়তো বলে চানক্যের চাল। এমনি এমনি মুকুল রায়কে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্যে আগামী লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেয়নি, ফের বোঝা গেল বৃহস্পতিবার। বলা ভালো, সাবিত্রী-কৃষ্ণেন্দুকে বাদ দিয়েও শুক্রবার মালদা জেলায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ঘটালেন মুকুল।

আজ মালদা কলেজ অডিটোরিয়ামে দলীয় কর্মসূচীতে যোগ দিতে আসেন মুকুল রায়। সেই সভাতেই মালদা জেলাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠতা অশোক কুন্ডু সহ কয়েকশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। শুধু তাই নয়, আবদুল রউফের নেতৃত্বে কয়েকশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বিজেপিতে যোগ দেন আজ। মুকুল রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ জেলার হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তণ দুই মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও সাবিত্রী মিত্র আমাদের দলে বাত্য নয়। বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করলে তা নিয়ে ভাববে দল।
এদিন মালদায় প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। বলেন, শোভনের ব্যাক্তিগত সমস্যার জন্য এমন হয়নি। অন্দরে রয়েছে অন্য রহস্য। যার তদন্ত হওয়া উচিত। এক সময় শোভনের অবদানের জন্য আজ রাজ্যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব রয়েছে, এমনও মন্তব্য করেন মুকুল রায়।
Check Also
Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক
দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …
রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর
দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …
আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর
চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news