Breaking News
Home / রাজনীতি (page 308)

রাজনীতি

ছত্তিশগড়ে পুলিশ অভিযান চালিয়ে মারল ৭ নকশালকে

ওয়েব ডেস্কঃ   ছত্তিশগড়ের বস্তারে ৩ মহিলাসহ ৭ জন নকশালকে গুলি করে মারল ডিআইজি এবং স্পেশাল ফোর্সের জওয়ানরা। শনিবার নকশাল বিরোধী অভিযানের ডিআইজি পি সুন্দর রাজ বলেন, জগদলপুর শহর থেকে ১৮ কিমি দূরে ওড়িশা সীমানা লাগোয়া তেরিয়া থানা এলাকার জঙ্গলে ৭ নকশালকে এনকাউন্টারে হত্যা করা হয়। এছাড়া তাঁদের কাছ থেকে …

আরও পড়ুন »

২১ দিনে ৫০ লক্ষ সদস্যপদ তৈরি করে রেকর্ড বঙ্গ বিজেপির

জয় ঘোষ, কলকাতা সদস্যাতা অভিযানে নজির গড়ল বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে মাত্র ২১ দিনে ৫০ লক্ষ নতুন সদস্যপদ তৈরি করল বিজেপি। ২০১৮ সাল অবধি বিজেপির মোট সদস্যপদ ছিল ৪১ লক্ষ। সেখানে এবার মাত্র ২০ দিনেই ৫০ লক্ষ্যের বেশী সদস্যপদ ছাড়িয়ে গেল। ৬ জুলাই বিজেপির সদস্যপদ অভিযান শুরু হয়েছিল। এই কর্মসূচি …

আরও পড়ুন »

ইলেকট্রিক যানবাহনের জন্য বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল

ভাস্কর মান্না:   ইলেকট্রিক যানবাহনের ওপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার জিএসটি কাউন্সিলের এক বৈঠকে বলা হয়, ইলেকট্রিক যানবাহনের ওপর জিএসটির পরিমাণ ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ করা হবে। এছাড়া ওই বৈঠকে ইলেকট্রিক যানবাহনে চার্জ দেওয়ার খরচ ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। …

আরও পড়ুন »

প্রশান্ত কিশোরের ফর্মুলা! আবার সাংগঠনিক বৈঠকে মমতা

নীল রায়। আবারও দলীয় বিধায়ক ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে মমতা জানান দিয়েছিলেন, ২৯ জুলাই নেতা কর্মীদের জন্য বড়সড় কর্মসূচি ঘোষণা করবেন তিনি। মনে করা হচ্ছে সেইদিনই দলীয় বিধায়ক …

আরও পড়ুন »

আজমের মন্তব্যকে নিয়ে সর্বদলীয় বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার

ভাস্কর মান্না:   সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেন বিহারের বিজেপি সাংসদ রমা দেবী। শনিবার লোকসভায় দাঁড়িয়ে রমা দেবী বলেন, “যে চেয়ারে আমি বসে ছিলাম সেটাতে সবার অধিকার রয়েছে। উনি অশালীন মন্তব্য করে দেশের সমস্ত মহিলাকে অপমান করেছেন। আমার লোকসভা কেন্দ্রের মানুষ আমার ওপর বিশ্বাস করে ভোট …

আরও পড়ুন »

হামলা চালাতে পারে তৃণমূলের গুন্ডারা, সাংবাদিক বৈঠক ডেকে আশঙ্কা প্রকাশ অর্জুনের

ওয়েব ডেস্ক: তাঁর উপর হামলা হতে পারে, সাংবাদিক বৈঠক করে আশঙ্কা প্রকাশ করলেন অর্জুন সিংহ। ব্যারাকপুরের বিজেপি সাংসদের বক্তব্য, পুলিশের মদতে গুন্ডা দিয়ে তাঁর ও তাঁর পরিবারের উপর আক্রমণ হতে পারে। উত্তর ২৪ পরগণার নোয়াপাড়ায় দলীয় কাউন্সিলরের বাড়িতে সাংবাদিক বৈঠকে অর্জুন জানান, এমনকী শুধু তাঁর ওপরেই নয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে …

আরও পড়ুন »

সংসদের অধিবেশন শেষ হলেই সিবিআই দপ্তরে যাব, বিবৃতি দিয়ে জানালেন ডেরেক

নীল রায়। সংসদের বাদল অধিবেশন শেষ হলেই ৭ আগস্টের পর তিনি সিবিআইয়ের দপ্তরে যাবেন। শনিবার এক লিখিত বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ‌শুক্রবার সন্ধ্যায় জানা যায় আগামী ১ আগস্ট দুপুর দুটো নাগাদ তৃণমূলের রাজ্যসভার দলনেতাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই নোটিসের ২৪ ঘণ্টা কাটতে …

আরও পড়ুন »

মুম্বইয়ে ২০০০ যাত্রী নিয়ে জলের মধ্যে আটকে মহালক্ষ্মী এক্সপ্রেস

ওয়েব ডেস্কঃ   ভারী বৃষ্টিপাতের ফলে ফের জলমগ্ন মুম্বই। জলের তলায় চলে গিয়েছে রেললাইন। মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে বদলাপুর-ভাঙ্গানীর মাঝখানে আটকে পড়েছে মুম্বই-কোলহাপুর মহলক্ষী এক্সপ্রেস। জানা গেছে, শুক্রবার রাত ১২ নাগাদ ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বইগামী রেল লাইন ডুবে যায়। চালক লাইন দেখতে না পেয়ে ট্রেন থামিয়ে দেয়। ফলে সারা …

আরও পড়ুন »

কলকাতা পুলিশের সহায়তায় আত্মঘাতী থেকে বাঁচল ছত্তিশগড়ের এক বাসিন্দা

নিজস্ব সংবাদদাতা:   ফের মানবিক দৃষ্টান্তের সাক্ষী থাকল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ ও ছত্তিশগড় পুলিশের যৌথ সহায়তায় আত্মঘাতী থেকে বাঁচল এক ব্যক্তি।   জানা গিয়েছে, শুক্রবার ফেসবুকে লাইভ সম্প্রচার করে আত্মঘাতী হতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তা জানতে পেরে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। তিনি ফেসবুক কর্তৃপক্ষ …

আরও পড়ুন »

দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুরুতর আহত এক বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা:   বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বচসা বাঁধে পশ্চিম মেদিনীপুরে। যাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতিতে আহত এক বিজেপি কর্মী। আহতের নাম বাসুদেব মহাপাত্র।   ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কুঞ্জবাঘড়া গ্রামে। আহত বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাতে এলাকায় মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকে বিজেপি কর্মীর পতাকা …

আরও পড়ুন »

নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে কুলভূষনকে গোপনে রাখার কৌশল নিল পাকিস্তান

ওয়েব ডেস্কঃ   আন্তর্জাতিক আদালতে ধাক্কা খেয়ে কুলভুষণ যাদবকে নিয়ে নতুন কৌশল নিল পাকিস্তান। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর প্রাক্তণ অফিসার কুলভূষণ যাদবকে কোন গোপন জায়গায় সরাতে চায় পাক এজেন্সি গুলি। একইসঙ্গে কুলভূষণের স্বাস্থ্যের উন্নতির দিকে নজর রয়েছে ইসলামাবাদের। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক আদালতে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে …

আরও পড়ুন »

শিক্ষকদের জোড়া দাবি মেনে সরকারের নতজানু অবস্থান নজিরবিহীন

সূর্য সরকার। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কাছে সরকার পক্ষের নতি স্বীকারের ঘটনায় উজ্জীবিত শিক্ষক সমাজ। শুধু বেতন বৃদ্ধি নয়, ১৪ জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের পর তাদের পুরোনো স্কুলে ফের কাজে যোগদানে আর সমস্যা রইল না। তার জেরেই অনশন তুলে নিলেন আন্দোলনকারীরা। যদিও এর আগেই বেতন বাড়ানো সংক্রান্ত ঘোষণা প্রায়   একদিন …

আরও পড়ুন »

শপথ নিলেন ইয়েদুরাপ্পা, সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে মরিয়া বিজেপি

ভাস্কর মান্না:   এক মাস ধরে চলা নাটকের সমাপ্তি হল শুক্রবার। কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। তবে ২৯ জুলাই কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পাকে।   জানা গিয়েছে, বিধানসভায় ইয়েদুরাপ্পাকে সমর্থন করবেন আরও কিছু জেডিএস বিধায়ক। এমনকি মুখ্যমন্ত্রী কুমারস্বামীকেও বিজেপিকে সমর্থন করতে বলা হয়েছে। শুক্রবার রাতভর চলা …

আরও পড়ুন »

বিদ্রোহের জেরে হাওড়া এনডি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ হারালেন রুদ্রনীল

নীল রায়। হাওড়া নৃসিংহ দত্ত কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতা রুদ্রনীল ঘোষকে। বৃহস্পতিবার তাঁকে ওই পদ থেকে সরানো হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, গত ১১ জুন রুদ্রনীলের কমিটির চার বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই ১০ সদস্যের ওই গভর্নিং বডির কমিটি ভেঙে নতুন কমিটি গঠন …

আরও পড়ুন »

‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে বিতর্কে ঝাড়খণ্ডের মন্ত্রী ও বিধায়ক

ওয়েব ডেস্কঃ   এবার ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল খোদ বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের জামতাড়ার মুসলিম বিধায়ক ইরফান আনসারীকে ‘জয় শ্রীরাম’ বলতে বলেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী সি পি সিংহ।    বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের সামনে আনসারীর উদ্দেশ্যে ওই মন্ত্রী বলেন, ” একবার জোরে ‘জয় শ্রীরাম’ বলুন। তিনি …

আরও পড়ুন »

পঞ্চম বাঙালি হিসেবে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর চৌধুরী

নীল রায়। অধীর চৌধুরীর মুকুটে নতুন পালক ! কংগ্রেসের মতো শতাব্দীপ্রাচীন দলের লোকসভার দলনেতা মনোনীত হওয়ার পর, এবার তিনি পেলেন সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি। মাত্র ৫২ জন সাংসদ জেতায় এবারের লোকসভায় বিরোধী দলের মর্যাদা পায়নি জাতীয় কংগ্রেস। এমন পরিস্থিতিতে দিল্লির প্রভাবশালী কংগ্রেস নেতাদের বাদ দিয়ে এক বঙ্গসন্তানের ওপরেই …

আরও পড়ুন »