Breaking News
Home / TRENDING / ইলেকট্রিক যানবাহনের জন্য বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল

ইলেকট্রিক যানবাহনের জন্য বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল

ভাস্কর মান্না:

 

ইলেকট্রিক যানবাহনের ওপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার জিএসটি কাউন্সিলের এক বৈঠকে বলা হয়, ইলেকট্রিক যানবাহনের ওপর জিএসটির পরিমাণ ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ করা হবে। এছাড়া ওই বৈঠকে ইলেকট্রিক যানবাহনে চার্জ দেওয়ার খরচ ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কর ব্যবস্থা ১ আগস্ট থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইলেকট্রিক যানবাহন নিয়ে জিএসটি কাউন্সিলের একটি বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সহ জিএসটি কাউন্সিলের আধিকারিকরা।  এক আধিকারিকের মতে, “পরিবেশ দূষণ কমানোর জন্য ইলেকট্রিক যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। তাই ইলেকট্রিক যানবাহনের ওপর জিএসটি কমানো হয়েছে।” তবে জিএসটি কমানোর ফলে ইলেকট্রিক যানবাহনের দাম ৮০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে। ই-যানবাহন নির্মাণ কোম্পানিগুলিও সরকারের এই সিদ্ধান্তে খুশি। 

 

এছাড়া এইবারের বাজেটেও ই-যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড় দেওয়ার ঘোষণা করেছে সরকার। সরকারের মতে, দূষণ কমানোর জন্য এবং ইলেকট্রিক যানবাহন শিল্পকে আরও উন্নত করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার চায় ২০২৩ ও ২০২৫ সালের মধ্যে দেশের সমস্ত দু’চাকার এবং তিন চাকার গাড়ি ইলেকট্রিক হয়ে যাক।

 

সোসাইটি অফ ম্যানুফ্যাকচার্স  ইলেকট্রিক ভেহিকলসের ডিরেক্টর জেনারেল সহিন্দর গিল বলেন, “জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের সংখ্যা আগামী দিনে কমে যাবে। বেড়ে যাবে ইলেকট্রিক যানবাহন চলাচল।” তিনি মনে করেন, এতদিন ই-যানবাহনের পলিসি ফেম-২ একেবারেই নিরাশাজনক ছিল। কিন্তু এই সিদ্ধান্তের ফলে তাতে উৎসাহ দেখা দেবে। এছাড়া ইলেকট্রিক ব্যাটারি ওপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমে যাওয়ায়, মানুষের খরচও কমবে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার এমডি ও সিইও এস এস কিম বলেন, “জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে ই-যানবাহনের ইকো সিস্টেম তৈরিতে সাহায্য করবে। ক্রেতাদের ইলেকট্রিক যানবাহনের ওপর ভরসা বাড়বে।” প্রসঙ্গত, সম্প্রতি হুন্ডাই ‘এস যুভি কোনা’ নামে একটি ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছে। যার বর্তমান বাজার মূল্য ২৫.৩ লক্ষ টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *