Breaking News
Home / TRENDING / আজমের মন্তব্যকে নিয়ে সর্বদলীয় বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার

আজমের মন্তব্যকে নিয়ে সর্বদলীয় বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার

ভাস্কর মান্না:

 

সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেন বিহারের বিজেপি সাংসদ রমা দেবী। শনিবার লোকসভায় দাঁড়িয়ে রমা দেবী বলেন, “যে চেয়ারে আমি বসে ছিলাম সেটাতে সবার অধিকার রয়েছে। উনি অশালীন মন্তব্য করে দেশের সমস্ত মহিলাকে অপমান করেছেন। আমার লোকসভা কেন্দ্রের মানুষ আমার ওপর বিশ্বাস করে ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন। তাই উনার (আজম খান) মতো নেতার মুখোমুখি হওয়ার সাহস আমার আছে।” 

 

অন্যদিকে, আজম খানের এই মন্তব্যকে খারাপ চোখে দেখছে না সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, “আজম খানের ভাষা অসংসদীয় হলে তা লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হোক। কিন্তু আমার মনে হয় না, উনি কোন খারাপ মনোভাব থেকে এ কথা বলেছেন।” অখিলেশের বক্তব্যের জবাবে রমা দেবী বলেন, “উনি শুধু আমাকেই না, সারা দেশের মহিলাদের অপমান করেছেন। উনার ভাষাতে অহংকার ও নির্লজের ভাব প্রকাশ পেয়েছে। উনার এরকম শব্দ ব্যবহার করা উচিত হয়নি।”

 

এদিকে আজম খানের মন্তব্য নিয়ে সংসদে আজও হট্টগোল হয়। বিজেপি, কংগ্রেস, টিডিপি, টিআরএস এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা  আজমের খানের মন্তব্যেকে তিরস্কার করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং স্পিকার ওম বিড়লা আজম খানকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু আজম খান ক্ষমা না চেয়ে রমা দেবীকে নিজের বোন বলে সম্বোধন করেন। ক্ষমা চাওয়ার ব্যাপারে অন্য সাংসদরা অনড় থাকায়, তাঁকে অপমান করা হচ্ছে মনে করে তিনি কক্ষ ত্যাগ করেন। এরপরেই তাঁর মন্তব্যকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়। ওই বৈঠকে আজম খানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সোমবার জানানো হবে বলে বলা হয়েছে।

 

উলেখ্য, বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা অনুপস্থিত থাকায় কার্যকরী স্পিকার হিসেবে চেয়ারে বসেন বিহারের সাংসদ রমা দেবী। সেই সময় প্রশ্নোত্তর পর্বে রমা দেবীকে উদ্দেশ্য করে আজম খান বলেন, আপনাকে আমার এত ভালো লাগে যে, আপনার চোখে চোখ রেখে কথা বলতে বড় ইচ্ছা করে। আজম খানের এই মন্তব্যের পরই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *