ভাস্কর মান্না:
এক মাস ধরে চলা নাটকের সমাপ্তি হল শুক্রবার। কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। তবে ২৯ জুলাই কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পাকে।
জানা গিয়েছে, বিধানসভায় ইয়েদুরাপ্পাকে সমর্থন করবেন আরও কিছু জেডিএস বিধায়ক। এমনকি মুখ্যমন্ত্রী কুমারস্বামীকেও বিজেপিকে সমর্থন করতে বলা হয়েছে। শুক্রবার রাতভর চলা বৈঠকে জেডিএস বিধায়কদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। কিছু বিধায়ক বিজেপি সরকারে কুমারস্বামীকে সামিল হতে বলেছেন। তাঁরা জানিয়েছেন, এইচডি কুমারস্বামী উচিত বাইরে থেকে বিজেপিকে সমর্থন করা। তবে সবটাই নির্ভর করছে কুমারস্বামীর উপর। কারণ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলেও, নির্বাচন প্রক্রিয়া এখনও বাকি।
কর্ণাটক বিধানসভা ২২২ টি আসনের মধ্যে সরকার বানাতে বিজেপির প্রয়োজন ১১২ জন বিধায়ক। একজন নির্দল বিধায়কসহ বর্তমানে ১০৬ জন বিধায়ক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও কিছুটা দূরে রয়েছে বিজেপি। কিন্তু কিছু বিধায়ক দলত্যাগ করে ইস্তফা দিয়েছেন। তাঁদের ইস্তফা গ্রহণ হলে, তাঁরা আর বিধায়ক পদে থাকবেন না। ফলে উপনির্বাচন প্রয়োজন। সেই উপনির্বাচনে বিজেপিকে জিততে হবে অর্থাৎ সরকার গড়তে হলে এখনও কমপক্ষে ৮ জন বিধায়ককে নিজের দিকে আনতে হবে বিজেপিকে।
প্রসঙ্গত, ২৯ জুলাই মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এর আগে বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার বানাতে চেয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায়, কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোটবদ্ধ ভাবে সরকার বানায়। কিন্তু ১৪ মাসের ব্যবধানে সেই সরকারের পতন ঘটে। এখন দেখার সেই একই জায়গায় উপস্থিত হয়ে ইয়েদুরাপ্পা এবার সফল হতে পারে কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news