Breaking News
Home / TRENDING / হামলা চালাতে পারে তৃণমূলের গুন্ডারা, সাংবাদিক বৈঠক ডেকে আশঙ্কা প্রকাশ অর্জুনের

হামলা চালাতে পারে তৃণমূলের গুন্ডারা, সাংবাদিক বৈঠক ডেকে আশঙ্কা প্রকাশ অর্জুনের

ওয়েব ডেস্ক:

তাঁর উপর হামলা হতে পারে, সাংবাদিক বৈঠক করে আশঙ্কা প্রকাশ করলেন অর্জুন সিংহ। ব্যারাকপুরের বিজেপি সাংসদের বক্তব্য, পুলিশের মদতে গুন্ডা দিয়ে তাঁর ও তাঁর পরিবারের উপর আক্রমণ হতে পারে।

উত্তর ২৪ পরগণার নোয়াপাড়ায় দলীয় কাউন্সিলরের বাড়িতে সাংবাদিক বৈঠকে অর্জুন জানান, এমনকী শুধু তাঁর ওপরেই নয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে এসেছেন যাঁরা তাদের সকলের ওপরই হামলা হতে পারে।

ব্যারাকপুরের সাংসদের মতে, হামলা হতে পারে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ থেকে শুরু মুকুল পুত্র শুভ্রাংশু ও তাঁর পরিবারের ওপর। পুলিশের মদতেই গুন্ডারা আক্রমণ করবে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিন অর্জুন সিংহ আক্ষেপ করেন, সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসার পর সকলে দেখেছে কী ঘটছে আমার বাড়ির সামনে। কীভাবে বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর হয়েছে। এসব দেখার পরেও দুষ্কৃীতিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে আমার পরিবারের নামে এফআইআর করা হল!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *