Breaking News
Home / TRENDING / শিক্ষকদের জোড়া দাবি মেনে সরকারের নতজানু অবস্থান নজিরবিহীন

শিক্ষকদের জোড়া দাবি মেনে সরকারের নতজানু অবস্থান নজিরবিহীন

সূর্য সরকার।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কাছে সরকার পক্ষের নতি স্বীকারের ঘটনায় উজ্জীবিত শিক্ষক সমাজ। শুধু বেতন বৃদ্ধি নয়, ১৪ জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের পর তাদের পুরোনো স্কুলে ফের কাজে যোগদানে আর সমস্যা রইল না। তার জেরেই অনশন তুলে নিলেন আন্দোলনকারীরা। যদিও এর আগেই বেতন বাড়ানো সংক্রান্ত ঘোষণা প্রায়   একদিন আগেই করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।‌কিন্তু তারপরেও আন্দোলন প্রত্যাহার করা হয়নি। শেষে নবান্ন ১৪ জন শিক্ষকের বদলি বাতিল সংক্রান্ত নির্দেশিকা জারি করার পর  বসে না থেকে অনশন তুলে নিলেন প্রাথমিক শিক্ষকরা। আবির মেখে রীতিমতো উল্লাস করে অনশন তুললেন তাঁরা। সরকার পক্ষের এমন নতজানু হয়ে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ঘটনা নজিরবিহীন।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবি ছিল ৪২০০ টাকা গ্রেড পে’র। সরকার নির্দেশ দিয়েছে ৩৬০০ টাকা গ্রেড পে দেওয়া হবে তাঁদের। প্রথমে ঠিক হয়, অন্তত ৩৯০০ টাকা গ্রেড পে না দেওয়া হলে অনশন তোলা হবে না। কিন্তু তারপরেই খবর আসে, যে ১৪ জন শিক্ষকের বদলি বেআইনিভাবে করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন, তাঁদের নিজেদের স্কুলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। এই ঘোষণার পরেই নিজেদের অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়েছেন, তাঁদের গ্রেড পে ৪২০০ টাকা করার দাবি থেকে তাঁরা সরছেন না। দরকার হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *